গণেশ চতুর্থীতে সস্তা হল সোনা, ১ গ্রামের দাম কতটা কমল? জেনে নিন

-

জানারুল খান, কলকাতাঃ গণেশ চতুর্থীতে সোনা কিনতে চাইছেন? তাহলে সোনা প্রেমীদের জন্য রয়েছে সুখবর। সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম। ১৪ সেপ্টেম্বর ২০২৬, গণেশ চতুর্থীর সকালে দেশের বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট—দুই ধরনের সোনার দামই কিছুটা কমেছে। ফলে উৎসবের মরশুমে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই দাম কমার খবর নিঃসন্দেহে কিছুটা স্বস্তির।

গণেশ চতুর্থীতে কতটা সস্তা হল সোনা?

সোমবার, ১৪ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি গ্রামে ১৪,৪৩০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ১১,৮৫০ টাকা। এদিকে ১ কেজি রুপোর দাম হয়েছে ২,৩৩,২৭৫ টাকা। তবে সোনা ও রুপো কেনার সময় এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যুক্ত হবে।

- Advertisement -

১ গ্রাম খাঁটি সোনার দাম আর ১ গ্রাম সোনার গয়নার দাম কখনও এক হয় না। গয়না কেনার ক্ষেত্রে সোনার মূল দামের সঙ্গে মেকিং চার্জ, ৩ শতাংশ GST এবং প্রযোজ্য হলমার্ক চার্জ যোগ হয়। ফলে দোকান থেকে ১ গ্রাম সোনার গয়না কিনতে গেলে প্রতি গ্রামের দাম অনেকটাই বেশি পড়তে পারে। তাই গয়না কেনার আগে এই অতিরিক্ত খরচগুলিও হিসেব করে নিজের বাজেট ঠিক করা জরুরি।

সোনার দাম নিয়ে বিশ্লেষকের মত

আগামী দিনে সোনার দামের ওঠানামার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করতে পারে। বিজনেস লাইনের রিপোর্ট অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি, অপরিশোধিত তেলের দাম, ডলারের গতিবিধি, মুদ্রাস্ফীতির প্রত্যাশা এবং বিশ্বজুড়ে চলা বিভিন্ন উত্তেজনা সোনার বাজারে প্রভাব ফেলতে পারে। LKP Securities-এর VP রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদীর মতে, অপরিশোধিত তেলের দাম কমলে কিংবা মার্কিন ফেড তুলনামূলক নরম অবস্থান নিলে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। তবে তেলের দাম বাড়লে বা ফেড কড়া অবস্থান নিলে সোনায় ফের বিক্রির চাপ তৈরি হতে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News