আজকের সোনার দাম: সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু, কলকাতার নতুন রেট

-

ছুটির দিনে ফের সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেল। গত কয়েকদিনের ওঠানামার পর রবিবার, ১২ জুলাই ২০২৬-এ কলকাতার বাজারে হলমার্ক সোনার দাম আবার কিছুটা বেড়েছে। বিয়ের মরশুম হোক বা বিনিয়োগের পরিকল্পনা, সোনার দামের দিকে নজর থাকেই সাধারণ মানুষের। সর্বশেষ আপডেট অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট (৯১৬) হলমার্ক সোনার গয়নার দাম প্রতি ১০ গ্রামে ₹১,৩৭,৬৫০, অর্থাৎ প্রতি গ্রামে ₹১৩,৭৬৫। অন্যদিকে ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ₹১,৪৪,৮৫০, আর পাকা সোনার বাটের দাম প্রতি ১০ গ্রামে ₹১,৪৪,১০০। আগের দিনের তুলনায় হলমার্ক সোনার দামে প্রায় ₹৬৫০ বৃদ্ধি হয়েছে। তবে মনে রাখবেন, এই দামগুলির সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ আলাদা করে যোগ হবে।

আজকের সোনার দাম (Gold Price)

কলকাতায় আজ (রবিবার) সোনার দাম

২২ ক্যারেট হলমার্ক সোনা

  • ১ গ্রাম: ₹১৩,৭৬৫ (গতকালের তুলনায় ₹৬৫ বেড়েছে)
  • ১০ গ্রাম: ₹১,৩৭,৬৫০ (গতকালের তুলনায় ₹৬৫০ বেড়েছে)
  • ১০০ গ্রাম: ₹১৩,৭৬,৫০০

২৪ ক্যারেট খুচরো পাকা সোনা

  • ১ গ্রাম: ₹১৪,৪৮৫ (গতকালের তুলনায় ₹৭০ বেড়েছে)
  • ১০ গ্রাম: ₹১,৪৪,৮৫০ (গতকালের তুলনায় ₹৭০০ বেড়েছে)
  • ১০০ গ্রাম: ₹১৪,৪৮,৫০০

জেনে রাখুন: সোনার বিশুদ্ধতা নির্ধারণ করা হয় ক্যারেট (Karat) দিয়ে। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে খাঁটি ধরা হয়, কারণ এতে অন্য কোনও ধাতু প্রায় মেশানো থাকে না। তাই ২৪ ক্যারেট সোনার দাম তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে, ২২ ক্যারেট সোনায় কিছু পরিমাণ অন্যান্য ধাতু মেশানো হয়, ফলে এটি গয়না তৈরির জন্য বেশি উপযোগী এবং এর দামও ২৪ ক্যারেটের তুলনায় কিছুটা কম। ক্যারেট যত কম হবে, সোনায় খাদ বা অন্যান্য ধাতুর পরিমাণ তত বেশি থাকবে।

- Advertisement -

রুপোর দাম

রুপোও উর্দ্ধমুখী এদিন। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ৮০ টাকা বেড়ে হয়েছে ২২৩২৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২৩২৫০ টাকা। রাতারাতি এক কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News