শনিবার এক ধাক্কায় কমল সোনার দাম! কলকাতায় প্রতি গ্রামের দাম কত হল?

জানারুল খান, কলকাতাঃ পুজোর আগে কলকাতায় সোনার দাম ফের বাড়ল কি না, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। প্রতিদিন কলকাতায় বিভিন্ন ধরনের সোনার দাম প্রকাশ করে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (Swarna Shilpa Bacha Committee)। তাদের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২ অক্টোবরের তুলনায় ৩ অক্টোবর ২০২৬-এ ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ফাইন গোল্ড—সব ধরনের সোনার দামই কমেছে। ৩ অক্টোবর সকালে প্রকাশিত দামের ভিত্তিতে প্রতি গ্রামের হিসাবে কোন সোনার দাম কতটা কমেছে, তা নিচে দেখে নেওয়া যাক।

- Advertisement -

২২ ক্যারেট সোনার দাম কত?

২২ ক্যারেট সোনার দাম শনিবার হয়েছে ১৩,৯৭০ টাকা প্রতি গ্রাম। শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর এই দাম ছিল ১৪,১০০ টাকা। ফলে একদিনের ব্যবধানে প্রতি গ্রামে ১৩০ টাকা দাম কমেছে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা বিক্রি করলে প্রতি গ্রামে ১৩,৩৮০ টাকা পাওয়া যাবে। ২ অক্টোবর বিক্রির দাম ছিল ১৩,৫০৮ টাকা প্রতি গ্রাম। অর্থাৎ সোনা বিক্রির ক্ষেত্রেও প্রতি গ্রামে ১২৮ টাকা কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেট (৭৫০) সোনার দামও শনিবার কমেছে। ৩ অক্টোবর প্রতি গ্রামের দাম হয়েছে ১১,৪৭০ টাকা। গতকাল অর্থাৎ ২ অক্টোবর এই দাম ছিল ১১,৫৮০ টাকা। ফলে একদিনের ব্যবধানে প্রতি গ্রামে ১১০ টাকা দাম কমেছে।

- Advertisement -

রুপোর দামে কোনও পরিবর্তন নেই

সোনার পাশাপাশি রুপোর দামও প্রকাশ করেছে কমিটি। ৯৯৯ বিশুদ্ধ  ১ কেজি রুপোর বারের দাম  ২,২৪,০৫৬ টাকা । ২ অক্টোবরও একই দর ছিল। অর্থাৎ রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। 

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News