জানারুল খান, কলকাতাঃ সামনেই উৎসবের মরসুম। তাই যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য মাসের শেষে এল বড় খবর। সোমবার, ৩১ অগাস্ট ২০২৬-এ দেশের বাজারে সোনা ও রুপোর দামে বেশ কিছুটা ওঠানামা দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগকারীদের চাহিদার মতো একাধিক কারণে প্রতিদিনই বদলাচ্ছে এই দুই মূল্যবান ধাতুর দাম। এদিনও তার প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে কলকাতায় আজ সোনা ও রুপোর দাম কত, তা জেনে নেওয়া যাক।
সোমবার, ৩১ অগাস্ট সোনা ও রুপোর দাম একনজরে —
| ধাতু/সোনার ধরন | দাম |
|---|---|
| ফাইন গোল্ড (৯৯৫) অর্থাৎ ২৪ ক্যারেট সোনা | প্রতি গ্রাম ₹১৫,৪২০ |
| ২২ ক্যারেট হলমার্কযুক্ত গয়না তৈরির সোনা | প্রতি গ্রাম ₹১৪,৬৫০ |
| ২২ ক্যারেট ক্রয় মূল্য (গয়না বিক্রি করলে) | প্রতি গ্রাম ₹১৪,০৩২ |
| ১৮ ক্যারেট বিক্রয় মূল্য | প্রতি গ্রাম ₹১২,০২৫ |
| রুপো (৯৯৯), ১ কেজি বার | ₹২,৩৭,৪২৭ |
হলমার্কিং না দেখে সোনা কিনবেন না
বর্তমানে ভারতে সোনার গয়না কেনার ক্ষেত্রে প্রতারণা রুখতে হলমার্কিং বাধ্যতামূলক। তাই গয়না কেনার সময় শুধু সোনার হলমার্কের লোগো দেখলেই হবে না। গয়নায় BIS লোগো-র পাশাপাশি ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বর রয়েছে কি না, সেটিও অবশ্যই দেখে নিন। HUID নম্বর সোনার গয়নার বিশুদ্ধতা ও হলমার্কিংয়ের তথ্য যাচাই করতে গুরুত্বপূর্ণ। তাই সোনা কেনার আগে শুধু লোগো দেখে বিশ্বাস না করে হলমার্কিং নম্বরটিও ভালোভাবে যাচাই করুন।
