Google Pay New Feature: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই এখন সহজে পেমেন্ট, এল নতুন ফিচার

-

বর্তমান সময়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার যেভাবে দ্রুত বাড়ছে (Google Pay New Feature)। তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট দোকান ও রেস্টুরেন্ট—সবার কাছেই এটি এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে। Google Pay-এর মতো অ্যাপ ব্যবহার করে খুব সহজেই টাকা লেনদেন করা যায়। তবে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে বা অ্যাকাউন্ট না থাকলে গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। এই সমস্যার সমাধান করতে এবার নতুন একটি ফিচার চালু করেছে গুগল পে। যা UPI সার্কেলের মাধ্যমে কাজ করবে এবং ব্যবহারকারীদের জন্য পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

অ্যাকাউন্ট না থাকলেও করতে পারবেন পেমেন্ট (Google Pay New Feature)

অনলাইন ডিজিটাল পেমেন্টের জগতে নতুন যে UPI সার্কেল ফিচারটি এসেছে। তার মাধ্যমে এখন লেনদেন আরও সহজ হতে চলেছে। Google Pay-এর এই নতুন ব্যবস্থায় একজন অ্যাকাউন্ট হোল্ডার তাঁর পরিবার বা বন্ধুকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করার অনুমতি দিতে পারবেন। এর জন্য ব্যবহার করতে হবে ‘পকেট মানি’ ফিচারটি, যা অ্যাপের People অপশনের নিচেই দেখা যায়।

- Advertisement -

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল—নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও কেউ অন্যের অনুমতিতে অনলাইন পেমেন্ট করতে পারবেন। তবে এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে মূল অ্যাকাউন্ট হোল্ডারের হাতে। তিনি চাইলে খরচের সীমা নির্ধারণ করতে পারবেন এবং প্রতিটি পেমেন্টের আগে অনুমোদন দেওয়ার অপশনও থাকবে।

সহজভাবে বললে, যে ব্যক্তিকে অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, তিনি যখনই পেমেন্ট করতে যাবেন, তখনই মূল অ্যাকাউন্ট হোল্ডারের কাছে একটি নোটিফিকেশন যাবে। সেই ব্যক্তি চাইলে পেমেন্টটি অনুমোদন করতে পারেন বা বাতিলও করতে পারেন। ফলে নিরাপত্তার দিক থেকেও এটি বেশ শক্তিশালী একটি ফিচার। বিশেষ করে যাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারা এখন খুব সহজেই UPI সার্কেলের মাধ্যমে এই পকেট মানি ফিচার ব্যবহার করে প্রিয়জনের অ্যাকাউন্ট থেকে নিরাপদে লেনদেন করতে পারবেন।

- Advertisement -
অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

পকেট মানি ফিচার চালু করতে কী কী লাগবে?

Google Pay-এর নতুন ‘পকেট মানি’ ফিচার চালু করতে গেলে কিছু সহজ বিষয় মাথায় রাখতে হবে—যাকে সেকেন্ডারি ইউজার হিসেবে অ্যাড করবেন, তাঁর মোবাইল নম্বরটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডারের কন্টাক্ট লিস্টে সেভ থাকতে হবে এবং দুজনের ফোনেই Google Pay রেজিস্টার্ড থাকা জরুরি। পাশাপাশি সেকেন্ডারি ইউজারের একটি UPI আইডি বা UPI সার্কেল কোড থাকতে হবে, তাহলেই এই ফিচারটি ব্যবহার করা যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেকেন্ডারি ইউজার মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। তবে তার বেশি খরচ করতে চাইলে প্রতিবারই মূল অ্যাকাউন্ট হোল্ডারের অনুমতি নিতে হবে—ফলে সুবিধার পাশাপাশি নিরাপত্তাও বজায় থাকবে।

- Advertisement -

কীভাবে পকেট মানি ফিচার সেট করবেন?

UPI সার্কেলের অধীনে Gpay থেকে পকেট মানি ফিচার সেট করতে হলে প্রথমে প্রোফাইলে গিয়ে তারপর UPI সার্কেল অপশনে ক্লিক করে পকেট মানিতে যান। সেখানে যাঁকে অ্যাড করতে চান তাঁর নাম অথবা নম্বর নির্বাচন করুন। এরপর ওই ব্যক্তির UPI সার্কেল কোড স্ক্যান করে নিন। এরপর মাসিক লিমিট সেট করে আপনার সাথে সেকেন্ডারি ইউজারের সম্পর্ক সহ অন্যান্য তথ্য যেমন আধার নম্বর দিয়ে দিন। শেষে UPI পিন দিয়ে ইনভাইটেশন পাঠান। দ্বিতীয় পক্ষ অনুরোধ গ্রহণ করলেই কাজ শেষ। বলে রাখি, এক্ষেত্রে দ্বিতীয় পক্ষের KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News