গ্রিড ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, শুধু GATE স্কোরের মাধ্যমে নিয়োগ

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ভালো সুযোগ। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীন মিনিরত্ন সংস্থা গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড (GRID-INDIA)-এ এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় এই নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স শাখায় ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। GATE পরীক্ষার স্কোরের ভিত্তিতেই প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের পদ, যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

- Advertisement -

গ্রিড ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ

সংস্থার নামগ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড (GRID-INDIA)।
পদের নামএক্সিকিউটিভ ট্রেইনি।
মোট শূন্যপদ৫২ টি (ইলেকট্রিক্যাল – ৩৭, কম্পিউটার সায়েন্স – ১৫)।
আবেদনের মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটgrid-india.in

শূন্যপদের বিবরণ

GRID-INDIA-তে Executive Trainee (Electrical) পদে মোট ৩৭টি এবং Executive Trainee (Computer Science) পদে মোট ১৫টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ, দুই শাখা মিলিয়ে মোট ৫২টি পদে নিয়োগ করা হবে। সংরক্ষণ অনুযায়ী শূন্যপদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হল।

Executive Trainee (Electrical)

ক্যাটেগরিশূন্যপদ
অসংরক্ষিত (UR)১৬
OBC-NCL১০
SC৬
ST২
EWS৩
মোট৩৭

Executive Trainee (Computer Science)

ক্যাটেগরিশূন্যপদ
অসংরক্ষিত (UR)৭
OBC-NCL৪
SC২
ST১
EWS১
মোট১৫

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীর নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ফুল-টাইম B.E., B.Tech, B.Sc (Engineering) অথবা IDD ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে GATE 2027-এর Electrical Engineering (EE) পেপারে পরীক্ষায় বসতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। সাধারণ, OBC ও EWS প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর বা সমমানের CGPA প্রয়োজন। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে শুধু পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে।

- Advertisement -

বয়সসীমা

৩১ জুলাই ২০২৭ তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

- Advertisement -

বেতন

এই পদে চাকরি পেলে মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। এর পাশাপাশি সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য বিভিন্ন সুবিধাও মিলবে।

কিভাবে আবেদন করবেন?

প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রথমে GATE 2027 পরীক্ষার জন্য আবেদন করতে হবে এবং নিজ নিজ পেপারে (EE বা CS) পরীক্ষায় বসতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: gate2027.iitm.ac.in।
  • GATE 2027-এর ফলাফল প্রকাশিত হওয়ার পর GRID–INDIA-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন উইন্ডো ওপেন করা হবে।
  • সংস্থার ক্যারিয়ার সেকশনে (grid-india.in/careers) গিয়ে GATE 2027 রেজিস্ট্রেশন নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর এবং প্রাপ্ত স্কোর প্রদান করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন পদ্ধতি

এই নিয়োগে আলাদা করে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে GATE 2027 পরীক্ষার নরমালাইজড স্কোরের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের গ্রুপ ডিসকাশন (GD)-এ অংশ নিতে হবে। GD-তে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে ইন্টারভিউ নেওয়া হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় GATE স্কোর থেকে ৮৫%, GD থেকে ৩% এবং ইন্টারভিউ থেকে ১২% নম্বর বিবেচনা করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।
  • অনলাইন আবেদন শুরু: GATE 2027-এর রেজাল্ট ঘোষণার পর
  • অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে আবেদনের নির্দিষ্ট সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News