বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পেলেও পরে ধীরে ধীরে লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছেন (Guess the Actress)। সেই তালিকায় অন্যতম নাম আয়েশা টাকিয়া। খুব কম বয়সেই তিনি বলিউডে নিজের অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। কেরিয়ারের শুরুতেই তিনি কাজ করেছেন সলমন খান, শহীদ কাপুর, অজয় দেবগন ও অক্ষয় কুমারের-এর মতো বড় তারকাদের সঙ্গে। একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তবে সাফল্যের শিখরে থাকতেই ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। পরে বিবাহিত জীবন শুরু করে এখন তিনি অনেকটাই প্রচারের আলো থেকে দূরে শান্ত জীবন কাটাতে পছন্দ করেন।
বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠার অনেক আগেই আয়েশা টাকিয়া একজন তরুণ মডেল হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন। মাত্র ১৪ বছর বয়সে শহীদ কাপুর-এর সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিজের যাত্রা শুরু করেন। এরপর ২০০০ সালে ফাল্গুনী পাঠকের সুপারহিট মিউজিক ভিডিও “মেরি চুনার উড় উড় যায়” দেখা যাওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সেই সময় গানটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং আয়েশার নিষ্পাপ হাসি ও স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মন জয় করে নিয়েছিল। পরে তিনি DJ Aqeel-এর রিমিক্স ট্র্যাক ‘নহি নহি আভি নহি’ তেও অভিনয় করেন, যেখানে তাঁর বিপরীতে ছিলেন কিথ সেকুইরার। এই মিউজিক ভিডিওগুলির সাফল্যই ধীরে ধীরে তাঁর জন্য বলিউডের দরজা খুলে দেয়।
মিউজিক ভিডিওতে জনপ্রিয়তা বাড়ে অভিনেত্রীর
২০০৪ সালে আব্বাস-মুস্তানের ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবির মাধ্যমে আয়েশা বলিউডে পা রাখেন, যে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর চিত্তাকর্ষক অভিষেকের পর, তিনি বিভিন্ন ঘরানার বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে শহীদ কাপুরের বিপরীতে ‘দিল মাঙ্গে মোরে’, অভয় দেওলের সঙ্গে ইমতিয়াজ আলির ‘সোচা না থা’, এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত ড্রামা ‘ডোর’, যা এখনও তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবে বিবেচিত হয়।
‘ওয়ান্টেড’ ছবিই বদলে দেয় কেরিয়ার
কেরিয়ারের বিভিন্ন সময়ে আয়েশা টাকিয়া বলিউডের একাধিক বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি অভিনয় করেছেন Salaam-e-Ishq, Cash, Sunday এবং Paathshaala-এর মতো ছবিতে। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত Wanted ছবির মাধ্যমে। Prabhu Deva পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং ছবিতে Salman Khan-এর সঙ্গে আয়েশার রসায়ন দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল। তাঁর অভিনয় ও উপস্থিতি সেই সময় তাঁকে আরও বেশি জনপ্রিয়তা এনে দেয় এবং বলিউডে তাঁর অবস্থান আরও শক্তিশালী করে তোলে।
ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান আয়েশা
বিপুল জনপ্রিয়তা ও সাফল্য পাওয়ার পরও Ayesha Takia ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন। বড় পর্দায় তাঁর শেষ দিকের উল্লেখযোগ্য উপস্থিতিগুলোর মধ্যে অন্যতম ছিল ২০১১ সালের থ্রিলার-রোমান্স ছবি Mod, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন Rannvijay Singha। ছবিটি অভিনয় ও গল্পের জন্য প্রশংসা পেলেও বক্স অফিসে বড় সাফল্য পায়নি। এরপর ২০১২ সালে তিনি গানের রিয়েলিটি শো Sur Kshetra-এর সঞ্চালিকা হিসেবে দর্শকদের সামনে আসেন। তবে তারপর থেকেই তিনি ধীরে ধীরে বিনোদন জগৎ ও প্রচারের আলো থেকে দূরে সরে যান এবং ব্যক্তিগত জীবনেই বেশি মনোযোগ দিতে শুরু করেন।
