কলকাতার গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ, আইটিআই পাসে আবেদন করুন

-

তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা Advanced Weapons and Equipment India Limited (AWEIL) পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। সংস্থার একটি সাবসিডিয়ারি কোম্পানি কলকাতার Gun and Shell Factory-তে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করতে চলেছে। এই নিয়োগে ফিটার, টার্নার, মেশিনিস্ট-সহ একাধিক ট্রেডের ITI পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রথমে চুক্তিভিত্তিকভাবে কাজে নেওয়া হলেও প্রার্থীর কাজের পারফরম্যান্স ও সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে।

কলকাতার গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বর01/Hiring-GSF/AWTM/2026-27
সংস্থার নামগান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF)।
পরিচালনাকারী ইউনিটঅ্যাকাডেমি অব ওয়েপন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (AWTM)।
পদের ধরনসম্পূর্ণ চুক্তিভিত্তিক।
মোট শূন্যপদ৪০টি।
চাকরির স্থানকাশীপুর।
আবেদনের মাধ্যমঅফলাইন।
অফিসিয়াল সাইটwww.aweil.in/career

আরও পড়ুনঃ বিয়ের পর আধার কার্ডে পদবি বদলাবেন? জানুন প্রয়োজনীয় নথি ও নিয়ম

- Advertisement -

শূন্যপদের বিবরণ

ট্রেডের নামমোট পদ
ইলেক্ট্রিক্যাল ফিটার৪
মেকানিক্যাল ফিটার১৪
মেশিনিস্ট৬
টার্নার৭
ইলেক্ট্রোপ্লেটার৬
হিট ট্রিটমেন্ট অপারেটর৩
সর্বমোট৪০

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। পাশাপাশি আবেদনকারীর কাছে National Council of Training in Vocational Trades (NCTVT/NCVT) অনুমোদিত সংশ্লিষ্ট ট্রেডে National Trade Certificate (NTC) অথবা National Apprenticeship Certificate (NAC) থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা ও বেতন সুবিধা

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন। নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের Level-1 পে-স্কেল অনুযায়ী মূল বেতন দেওয়া হবে। এর সঙ্গে সরকারি নিয়ম মেনে মহার্ঘ ভাতা বা DA-ও পাওয়া যাবে। এছাড়া কাজের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি বছর ৩ শতাংশ হারে বেতনবৃদ্ধির সুযোগ রয়েছে।

- Advertisement -

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন করতে হবে।

- Advertisement -
  • প্রথমে নিচের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নিন।
  • ফর্মটি সম্পূর্ণ ইংরেজি বড় হরফে পূরণ করুন।
  • প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র ও অন্যান্য নথিপত্রের জেরক্স কপি (Self-attested) সংযুক্ত করুন।
  • দুটি অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি (পেছনে নিজের স্বাক্ষর করা) আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
  • সবকিছু একটি মুখবন্ধ খামে ভরে তার ওপর স্পষ্টভাবে লিখতে হবে:
    “APPLICATION FOR THE POST OF ‘[ট্রেডের নাম]’ ON CONTRACT BASIS”।
  • দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিন:
    THE CHIEF GENERAL MANAGER,
    ACADEMY OF WEAPON TECHNOLOGY & MANAGEMENT, ICHAPUR
    P.O.- Ichapur, Nawabganj,
    Dist.- 24 Parganas (N), PIN – 743144।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশেই ২৫০০-এর বেশি সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

আবেদন ফি ও নিয়োগ পদ্ধতি

এই নিয়োগে আবেদন করার জন্য সাধারণ ও OBC শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে SC, ST, PwD এবং প্রাক্তন সেনাকর্মী (ESM) প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। NCTVT/NCVT পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে NCTVT/NCVT পরীক্ষার নম্বরের উপর ৮০ শতাংশ এবং ট্রেড টেস্টের উপর ২০ শতাংশ ওয়েটেজ রাখা হবে। ট্রেড টেস্টে সফল প্রার্থীদের পরবর্তী ধাপে নথি যাচাইয়ের জন্য ডাকা হবে এবং নথিপত্র ঠিক থাকলে সেখান থেকেই চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই নিয়োগের বিজ্ঞপ্তি গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে দিতে হবে। সেই হিসেবে আবেদন করার শেষ তারিখ ৮ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনপত্র পাঠিয়ে দেওয়া ভালো।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News