জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, মুম্বই-দিল্লিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

-

সাদিকুল খান, কলকাতাঃ ফের প্রতিবাদের পথে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP Protest)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের পাশাপাশি জেল ভরো আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। একই দাবিতে দিল্লির রাজপথেও পথে নেমেছে আপ। যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে একাধিক ছাত্র, যুব ও নাগরিক সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ, আপ সভাপতি সৌরভ ভরদ্বাজকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News