আজকের আবহাওয়া: কলকাতাসহ ৯ জেলায় ভারী বৃষ্টি, ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

-

সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বর্ষার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই রাজ্যের অধিকাংশ এলাকায় আকাশ মেঘে ঢাকা রয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাতেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উপর অবস্থানকারী মৌসুমী অক্ষরেখা বিকানের, বনস্থলী বিদ্যাপীঠ, গুনা, দামোহ, পেন্দ্রা রোড ও মেদিনীপুরের উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে প্রসারিত রয়েছে। এই অক্ষরেখাটি সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তের উপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি একটি সক্রিয় ঘূর্ণাবর্তের উপস্থিতিও রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। যদিও আপাতত খুব ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, তবুও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠ, জলাশয় বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

শুক্রবারে আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News