Weather Today: ফের বদল বাংলার আবহাওয়ার, ৬ জেলায় বৃষ্টির সতর্কতা

জানারুল খান, কলকাতাঃ বৃষ্টি কমতেই ফের চেনা ছন্দে ফিরেছে গরম। মাঝে মধ্যে হাওয়া দিলেও গরমের দাপট যেন নতুন করে শুরু হয়েছে। তবে এমন আবহাওয়া দেখে ঘাবড়ানোর কারণ নেই। কারণ আগামী দু’দিনের মধ্যেই ফের বাংলায় বর্ষার মতো পরিস্থিতি তৈরি হতে পারে (Weather Today)। এমনকি বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই নিম্নচাপ থেকে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আজ বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে, নাকি গরমই থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

আজ বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর একাধিক আবহাওয়াগত পরিস্থিতির প্রভাব রয়েছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান সংলগ্ন কচ্ছ ও দক্ষিণ-পূর্ব পাকিস্তানের নিম্নচাপ এলাকার কেন্দ্র থেকে উদয়পুর, রাইসেন, পেন্দ্রা রোড, রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। যদিও পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে আবহাওয়া দফতর।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News