নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ দুর্গাপুজোর আগে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে পশ্চিমমধ্য ও সংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। এর প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে প্রবল বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে।

বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য অংশে নিম্নচাপটি অবস্থান করছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় এটি পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়াতেও বদলের ইঙ্গিত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

বুধবারও রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News