কলকাতার কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ, শুধু ইন্টারভিউয়ে মিলবে চাকরি

-

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারত সরকারের অধীনস্থ মিনিরত্ন ক্যাটেগরির পাবলিক সেক্টর সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)। সম্প্রতি কলকাতায় অবস্থিত এই সংস্থা বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং সহ একাধিক অফিসিয়াল কাজের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নয়—শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন। আবেদন পদ্ধতি থেকে শুরু করে যোগ্যতা, বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

কলকাতার কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ

অ্যাডভার্টাইজমেন্ট নম্বরEstt. /1/2033/2025-26
নিয়োগকারী সংস্থাহিন্দুস্তান কপার লিমিটেড বা HCL।
পদের নামসিনিয়র ম্যানেজার (E4), ম্যানেজার (E3), এবং ডেপুটি ম্যানেজার (E2)।
বিভাগমাইনিং, জিওলজি, মেকানিক্যাল, সিভিল, ফিন্যান্স এবং এইচআর, M & HS সহ একাধিক বিভাগ।
আবেদনের মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.hindustancopper.com

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করেছে সংস্থা। জিওলজি পদের জন্য জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। মাইনিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট, কনসেনট্রেটর এবং ফায়ার সার্ভিস বিভাগে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন। সিস্টেমস পদের ক্ষেত্রে আইটি বা কম্পিউটার সায়েন্সে BE/BTech অথবা MCA ডিগ্রি চাওয়া হয়েছে, পাশাপাশি Oracle EBS, PHP, Java–র মতো প্রযুক্তিতে জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে। ফিন্যান্স বিভাগের জন্য ICAI বা ICMAI-এর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার এইচআর ও কর্পোরেট কমিউনিকেশন পদের জন্য আর্টস, কমার্স, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়া আবশ্যক। M&HS পদের জন্য এমবিবিএস ডিগ্রির সঙ্গে পিজি ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও কনসেনট্রেটর, ফায়ার সার্ভিস, এইচআর ও কর্পোরেট কমিউনিকেশন-সহ কিছু পদের ক্ষেত্রে বেসিক যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও চাওয়া হয়েছে।

- Advertisement -

প্রয়োজনীয় বয়সসীমা ও অভিজ্ঞতা

এই নিয়োগে বিভিন্ন পদের জন্য বয়সসীমা ও কাজের অভিজ্ঞতার আলাদা শর্ত রাখা হয়েছে। সিনিয়র ম্যানেজার (E4) পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪৭ বছরের মধ্যে হতে হবে এবং অন্তত ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার (E3) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর এবং ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে ডেপুটি ম্যানেজার (E2) পদের আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং কমপক্ষে ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধাও রয়েছে—SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC (NCL) প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা

হিন্দুস্তান কপার লিমিটেডে নির্বাচিত প্রার্থীরা উচ্চহারে বেতন এবং অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি আইডিএ (IDA), পার্কস অ্যান্ড অ্যালাউন্স, গ্র্যাচুইটি, পিআরপি (PRP) এবং চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। পদমর্যাদা হিসেবে বেতনের স্কেল আলাদাঃ

- Advertisement -
  • E4 গ্রেড (Senior Manager): পে স্কেল ₹৭০,০০০ – ২,০০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ১,৩০,৭৬০/- টাকা।
  • E3 গ্রেড (Manager): পে স্কেল ₹৬০,০০০ – ১,৮০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ১,১২,০৮০/- টাকা।
  • E2 গ্রেড (Deputy Manager): পে স্কেল ₹৫০,০০০ – ১,৬০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ৯৩,৪০০/- টাকা।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রথমে হিন্দুস্তান কপার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট–এ প্রবেশ করুন এবং হোমপেজ থেকে “Careers” সেকশনে যান। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইমেল আইডি ও মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন। তারপর স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন শুরু হয়েছে ৫ জুন ২০২৬ সকাল ১১টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন ২০২৬ মধ্যরাত পর্যন্ত।

- Advertisement -

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ০৫ জুন, ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে)।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন, ২০২৬ (মধ্যরাত পর্যন্ত)।
Official NotificationDownload now

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News