পেট্রোল নয়, E85 জ্বালানিতে চলবে Honda-র নতুন স্কুটার! থাকছে স্মার্ট ফিচার্স

-

টু-হুইলার কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে বড় আপডেট। সম্প্রতি হোন্ডা তাদের আসন্ন ১০টি নতুন মডেলের লাইনআপ প্রদর্শন করেছে। এই তালিকায় যেমন রয়েছে শক্তিশালী বড় ইঞ্জিনের মোটরসাইকেল, তেমনই নজর কেড়েছে একটি অত্যাধুনিক স্কুটার। কারণ, এটিই হতে চলেছে ভারতের প্রথম E85 ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির স্কুটার, যা পেট্রোলের পাশাপাশি ৮৫% পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতেও চলতে পারবে। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তি, নতুন ডিজাইন এবং একাধিক স্মার্ট ফিচারের কারণে স্কুটারটি ইতিমধ্যেই অটোপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কী কী বিশেষত্ব থাকছে এই নতুন Honda E85 Scooter-এ, জেনে নিন বিস্তারিত।

কোন মডেল লঞ্চ করছে হোন্ডা?

অনেকের মনেই প্রশ্ন ছিল, কোন মডেলটি সরাসরি E85 জ্বালানিতে চলবে? সেই উত্তর মিলেছে। হোন্ডার নতুন এই স্কুটারটির নাম হবে Honda AVD 160। সংস্থার তরফে জানানো হয়েছে, এই মডেলটি সম্পূর্ণ ভারতেই তৈরি করা হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনাও রয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, এটি হতে চলেছে দেশের প্রথম স্কুটার, যা সরাসরি E85 ফ্লেক্স-ফুয়েল জ্বালানিতে চলতে সক্ষম হবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে ১৫৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৬.৩ bhp শক্তি এবং ১৪.৯ Nm টর্ক উৎপন্ন করতে পারবে।

- Advertisement -

এদিকে এই স্কুটারের ডিজাইন এবং গঠন বেশ মজবুত রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে হোন্ডার তরফ থেকে। এই মডেলে রয়েছে একটি বড় অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন এবং এলইডি হেডল্যাম্প। পাশাপাশি এতে পাওয়া যাবে ব্লক প্যাটার্ন টায়ার। এছাড়া সোজা হয়ে বসার জন্য উন্নত রাইডিং পজিশন থাকবে এই মডেলে। শুধু তাই নয়, হোন্ডা এই মডেলটিকে একটি সিটি অ্যাডভেঞ্চার স্কুটার হিসেবেই বাজারে আনছে। আর এই মডেল শহর থেকে শুরু করে গ্রাম, সব জায়গায় অনায়াসে চলতে পারবে।

Honda AVD 160 স্কুটারে একাধিক প্রিমিয়াম ফিচার দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে থাকছে একটি আধুনিক TFT ডিসপ্লে, যেখানে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা মিলবে। এর মাধ্যমে রাইডার সরাসরি নেভিগেশন, কল ও অন্যান্য স্মার্ট ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্কুটারটিতে থাকবে সিঙ্গেল চ্যানেল ABS, USB চার্জিং পোর্ট এবং উন্নত সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। পাশাপাশি এতে দেওয়া হবে ১৪ ইঞ্চির সামনের চাকা এবং ১৩ ইঞ্চির পিছনের চাকা। তবে Honda এখনও এই মডেলের লঞ্চের নির্দিষ্ট তারিখ বা দাম ঘোষণা করেনি। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলেই Honda AVD 160-এর দাম ও অন্যান্য তথ্য জানা যাবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News