আপনি যদি মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। পশ্চিমবঙ্গের হুগলি এবং কোচবিহার জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতাল ও কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও কাজের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
হুগলি ও কোচবিহার জেলার স্বাস্থ্য বিভাগে মাধ্যমিক পাসে সরকারি চাকরি
| নিয়োগকারী কর্তৃপক্ষ | হুগলি চন্দননগর মহকুমা হাসপাতাল এবং কোচবিহার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। |
| পদের নাম | ফ্লেবোটোমিস্ট। |
| কাজের ধরন | চুক্তিভিত্তিক। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| জেলার ওয়েবসাইট | hooghly.nic.in/ coochbehar.gov.in |
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি West Bengal Society for Skill Development (PBSSD), NSDC India বা National Institute of Open Schooling (NIOS) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে Phlebotomy Technician ট্রেনিং সম্পন্ন থাকতে হবে। অথবা, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ল্যাবরেটরি কিংবা CE লাইসেন্সপ্রাপ্ত কোনও বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ফ্লেবোটোমি টেকনিশিয়ান হিসেবে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি
হুগলি জেলার ক্ষেত্রে:
হুগলি জেলার জন্য আলাদা করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের অফিসে ওয়াক-ইন ইন্টারভিউ-এর জন্য সরাসরি উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের সময় সমস্ত প্রয়োজনীয় নথির অরিজিনাল কপি এবং এক সেট স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে।
কোচবিহার জেলার ক্ষেত্রে:
কোচবিহার জেলার প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Governance → Online Recruitment বিভাগে প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করে আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
হুগলি ও কোচবিহার—উভয় জেলার আবেদনকারীদেরই নিচের নথিগুলি প্রস্তুত রাখতে হবে। অনলাইনে আবেদন বা ওয়াক-ইন ইন্টারভিউ, দুই ক্ষেত্রেই এই নথিগুলি প্রয়োজন হবে।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)।
- মাধ্যমিক এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- Phlebotomy Technician ট্রেনিং কোর্সের সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
- আধার কার্ড, ভোটার কার্ড অথবা বাসস্থানের অন্য কোনও বৈধ পরিচয়পত্র।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের ক্ষেত্রে নথিগুলির অরিজিনাল কপি এবং স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপি সঙ্গে রাখতে হবে। আর অনলাইনে আবেদনকারীদের প্রয়োজনীয় নথির পরিষ্কার স্ক্যান কপি আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন সংক্রান্ত তথ্য
হুগলি জেলার ওয়াক-ইন ইন্টারভিউ:
হুগলি জেলার প্রার্থীদের ৫ আগস্ট ২০২৬ তারিখে ওয়াক-ইন ইন্টারভিউয়ে অংশ নিতে হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১১টা থেকে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত। স্থান চন্দননগর মহকুমা হাসপাতাল, জেলা–হুগলি, পিন–৭১২১৩৬।
কোচবিহার জেলার অনলাইন আবেদনের সময়সীমা
কোচবিহার জেলার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদন করার শেষ সময় ৫ আগস্ট ২০২৬ রাত ১২টা (২৪:০০)।
হেল্পলাইন
নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য বা সমস্যার ক্ষেত্রে নিচের যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
হুগলি (চন্দননগর মহকুমা হাসপাতাল):
- ই-মেল: cgr.sdh2023@gmail.com
- ফোন: 033-2683-5399
কোচবিহার (সিএমওএইচ দপ্তর):
- ই-মেল: cmoh.cbr@gmail.com
- ফোন: 03582-228874
অফিসিয়াল বিজ্ঞপ্তি
- Hooghly District Official Notification: Download Now
- Cooch Behar District Official Notification: Download Now
