জলকে বলা হয় জীবন, আর সুস্থ থাকার জন্য নিয়মিত জল পান করা অত্যন্ত জরুরি (Health)। তবে শুধু পর্যাপ্ত জল খাওয়াই নয়, অতিরিক্ত জল পান করাও শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে বেশি জল খেলে শরীর পরিষ্কার থাকে, আবার কারও মতে অতিরিক্ত জল শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কতটা জল প্রয়োজন তা নির্ভর করে তার শরীর, কাজের ধরন ও আবহাওয়ার উপর। জেনে নিন সুস্থ থাকতে হলে সারাদিনে আমাদের কতটা জল খাওয়া একান্তই প্রয়োজন।
লিঙ্গভেদে জল খাওয়ার পরিমাণ স্বাস্থ্যের জন্য কতটা যথেষ্ট?
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে কতটা জল পান করা উচিত—এ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। বিশেষজ্ঞরা জানান, ঘুম থেকে ওঠার পর হালকা গরম জল পান করা স্বাস্থ্যের (Health) জন্য উপকারী, তবে একসঙ্গে খুব বেশি জল পান করা ঠিক নয়, কারণ এতে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। আসলে আমাদের শরীরের প্রায় ৬০–৭০ শতাংশই জল দিয়ে তৈরি, যা প্রতিটি অঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সারা দিনে শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে জল (Water) অপরিহার্য।
কোন সময় কতটা জল শরীরের প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, গরমকালে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ৮–১০ গ্লাস জল পান করা উচিত। অন্যদিকে গর্ভবতী ও মাতৃদুগ্ধ পান করান এমন মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি, অর্থাৎ ১০–১২ গ্লাস পর্যন্ত জল পান করা জরুরি, কারণ এই সময় পর্যাপ্ত জল না খেলে মা ও শিশুর উভয়েরই স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রায় ৩.৭ লিটার এবং একজন মহিলার প্রায় ২.৭ লিটার পানীয় (water) প্রয়োজন হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে চিকিৎসকরা জানান, শরীরের ওজন কতটা সেই অনুপাতে জল খাওয়া প্রয়োজন। কারণ যার ওজন ৫০ কিলোগ্রাম তার ততটাই জল খাওয়া উচিত। ৯০ কিলোগ্রাম ওজন হলে সেই পরিমাণ বদলে যাবে। শরীরের ওজন যত তাকে দুই দিয়ে ভাগ করলে জল খাওয়ার পরিমাণ এর ফল বেরিয়ে যাবে। তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল খেলে পরে অনেক সময় কিডনি সমস্যা হতে পারে (Health)। এর ফলে শরীর থেকে সোডিয়াম অস্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে এবং দেখা দিতে পারে হাইপোনাট্রেমিয়া। কিন্তু এবার মনে প্রশ্ন আসবেই যে কতটা জল পান করা উপকারী ও কী ভাবে বুঝবেন শরীরে জলের কমতি হচ্ছে। চিকিৎসকদের মতে, শরীরে জলের ভারসাম্য বোঝার সবচেয়ে সহজ উপায় হল প্রস্রাবের রং দেখা।মনে রাখবেন, শরীরের (Health) জন্য জল (Water) যতটা জরুরি, অতিরিক্ত জলও ততটাই ক্ষতিকর।যদি বিশেষ শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল পান করা উচিত।
