Homeলাইফস্টাইলস্বাস্থ্যহার্ট অ্যাটাক থেকে রক্তপাত, বিপদের সময় কাজে লাগবে এই জরুরি স্বাস্থ্য টিপস

হার্ট অ্যাটাক থেকে রক্তপাত, বিপদের সময় কাজে লাগবে এই জরুরি স্বাস্থ্য টিপস

-

দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এখন অনেকেই নিজেদের স্বাস্থ্যের দিকে ঠিকমতো নজর দিতে পারেন না। তার ওপর জাঙ্ক ফুডের বাড়তি অভ্যাস ধীরে ধীরে শরীরের বড় ক্ষতি করছে। হার্ট, লিভার কিংবা কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিও এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না। ফলে বাড়িতে হোক বা রাস্তাঘাটে, আচমকাই কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে অনেকেই বুঝে উঠতে পারেন না ঠিক কী করা উচিত। তাড়াহুড়োর মধ্যে রোগীকে সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা দিতে দেরি হয়ে যায়, আর সেখান থেকেই বড় বিপদের আশঙ্কা তৈরি হয় (Health Tips)।

অনেক সময় হঠাৎ করেই কারও বুকে তীব্র ব্যথা শুরু হতে পারে, মাঝরাতে ইনহেলার ফুরিয়ে গেলে বেড়ে যেতে পারে শ্বাসকষ্টের সমস্যা। আবার রাস্তাঘাটে আচমকাই কেউ হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন, দুর্ঘটনায় গুরুতর চোট লাগতে পারে বা হাড়ও ভেঙে যেতে পারে। এমন যে কোনও পরিস্থিতিতেই দ্রুত জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। তাই এসব বিষয় মাথায় রেখেই আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ জরুরি টিপস, যা বিপদের সময় প্রাথমিকভাবে অনেকটাই সাহায্য করতে পারে।

- Advertisement -

জরুরী অবস্থায় কিছু টিপস (Health Tips)

১. জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাওয়ার জন্য সবসময় গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর হাতের কাছে রাখা উচিত। যেমন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের নম্বর, অ্যাম্বুল্যান্স পরিষেবা, পুলিশ কিংবা অন্যান্য জরুরি পরিষেবার যোগাযোগ নম্বর মোবাইলে সেভ করে রাখুন। রাস্তাঘাটে বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে বা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে এই নম্বরগুলিতে যোগাযোগ করলে দ্রুত সাহায্য পাওয়া সম্ভব হয়।

২. রাস্তাঘাটে হঠাৎ কারও হাঁপানির সমস্যা শুরু হলে প্রথমেই তাঁকে ভিড় জায়গা থেকে সরিয়ে খোলা ও বাতাস চলাচল করে এমন স্থানে নিয়ে যেতে হবে। এরপর তাঁর কাছে ইনহেলার আছে কি না দেখে, সেটি ব্যবহার করতে সাহায্য করুন। তবে ইনহেলার না থাকলে রোগীকে আরামদায়কভাবে বসিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে বলুন এবং দ্রুত চিকিৎসা পরিষেবার সঙ্গে যোগাযোগ করুন।

৩. কারও শরীরের কোথাও আচমকা কেটে গিয়ে অতিরিক্ত রক্তপাত শুরু হলে প্রথমেই ঘাবড়ে না গিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একটি পরিষ্কার কাপড়, গজ বা ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানের উপর সরাসরি চাপ প্রয়োগ করুন, যাতে রক্তপাত কিছুটা কমে। কাপড় ভিজে গেলে সেটি না সরিয়ে তার উপর আরও একটি পরিষ্কার কাপড় জড়িয়ে চাপ দিয়ে রাখুন।

৪. অফিসে বা বাড়িতে বা রাস্তায় পড়ে গিয়ে কেউ যদি গভীর চোট পায়, এবং ব্যথা স্থান দ্রুত ফুলে যায় তাহলে সেখানে সঙ্গে সঙ্গে বরফ বা ঠান্ডা জল দিতে হবে। তারপরে ব্যথা কমানোর স্প্রে ব্যবহার করতে হবে।

৫. বাড়িতে বা রাস্তাঘাটে হঠাৎ কারও বুকে ব্যথা শুরু হলে প্রথমেই তাঁকে শান্তভাবে বসতে বা শুতে সাহায্য করুন এবং আঁটসাঁট জামাকাপড় একটু ঢিলা করে দিন, যাতে স্বস্তি পান। যদি মনে হয় ব্যক্তি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বা অচেতন হয়ে পড়ছেন, তাহলে দ্রুত অ্যাম্বুল্যান্স বা জরুরি চিকিৎসা পরিষেবায় ফোন করা জরুরি। সেই সঙ্গে প্রয়োজন হলে বুকের মাঝখানে নির্দিষ্ট নিয়মে চাপ দিতে হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় CPR বলা হয়। তবে সঠিক প্রশিক্ষণ থাকলেই CPR করা উচিত, কারণ ভুলভাবে করলে রোগীর আরও ক্ষতি হতে পারে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -