নকল ২০০ টাকার নোট এড়াতে কী করবেন? জেনে নিন RBI-এর ৭ পরামর্শ

-

আমাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে এই ঘটনা। যেখানে আসল ভেবে নকল নোট (Fake Note) নিয়ে নিই আমরা। অনেক ক্ষেত্রে কেউ আমাদের ভাঁজ কার নোট দিয়ে দেয়। না দেখে না নিয়ে নিই আমরা। পরে যার ফল ভোগ করতে হয় আমাদের। গ্রাহকদের এই সমস্যার কথা চিন্তা করে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়েছে বড় উদ্যোগ। নকল নোট চিনতে এই ৭ পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নকল নোট চেনার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে আসল নোট চেনার পরামর্শ। এখানেই ২০০ টাকার আসল নোট চিনতে ৭টি টিপস দিয়েছে RBI । এর মাধ্যমে সহজেই এই নোটগুলি নকল কিনা চিনতে পারবেন আপনি। এখানে রইল সাতটি পরামর্শ।

কীভাবে চিনবেন আসল ২০০ টাকার নোট

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পরামর্শ অনুযায়ী, ২০০ টাকার আসল নোট চেনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমত, নোটের নিচের বাঁ দিকে একটি স্বচ্ছ অংশে ‘200’ লেখা থাকে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। এছাড়া দেবনাগরী (হিন্দি) সংখ্যায়ও ‘200’ লেখা থাকে। নোটের সামনের মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি, ডান দিকে গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ এবং RBI-এর লোগো থাকে। উপরের বাঁ দিকে ও নিচের ডান দিকে দুটি নম্বর প্যানেল থাকে, যেখানে সিরিয়াল নম্বরের অঙ্কগুলি ছোট থেকে বড় আকারে সাজানো থাকে। পাশাপাশি নোটের নিচের ডান দিকে অশোক স্তম্ভের জাতীয় প্রতীকও মুদ্রিত থাকে।

- Advertisement -

হাতে নোট এলেই করুন এই কাজগুলি

তাই এবার থেকে যখনই আপনার হাতে ২০০ টাকার কোনও নোট আসবে, সামান্য সন্দেহ হলেও আগে সেটি ভালোভাবে পরীক্ষা করে নিন। রিজার্ভ ব্যাঙ্কের উল্লেখ করা এই সাতটি নিরাপত্তা বৈশিষ্ট্য মিলিয়ে দেখলে আসল ও নকল নোট সহজেই চেনা সম্ভব। এতে যেমন প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে, তেমনই ভবিষ্যতে অপ্রয়োজনীয় সমস্যাও এড়ানো যাবে। এমনকি শপিং মল, বড় দোকান বা অন্য কোথাও থেকে টাকা ফেরত পাওয়ার পরও নোটগুলি একবার ভালোভাবে দেখে নেওয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে নিরাপদ।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News