নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ গণতন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের জমায়েতকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। এই কর্মসূচির প্রতিবাদে আজ হাওড়ায় সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপির জেলা নেতৃত্ব। তাঁদের অভিযোগ, গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা চলছে এবং কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্ত করে দেশজুড়ে অরাজকতা তৈরির পরিবেশ তৈরি করা হচ্ছে।
৩ নভেম্বর হাওড়ায় বিজেপির মহামিছিল
সাংবাদিক বৈঠক থেকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদে আগামী ৩ নভেম্বর হাওড়ায় একটি বিশাল মহামিছিলের আয়োজন করা হবে। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ স্লোগানকে সামনে রেখে এই মিছিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের ঘোষণা অনুযায়ী, হাওড়ার কাজিপাড়া থেকে মিছিল শুরু হয়ে হাওড়া ময়দান পর্যন্ত যাবে।
সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান
এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতৃত্ব সর্বস্তরের সাধারণ মানুষের কাছে মহামিছিলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে দলমত নির্বিশেষে সকলকে সামিল হতে হবে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই হাওড়া শহরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ৩ নভেম্বরের মহামিছিলে কত মানুষের জমায়েত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
