HS 2027 Form Fill Up: উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপের সময়সীমা বদল, জানুন নতুন তারিখ

-

পিঙ্কি সরকার, কলকাতা: ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বিশেষ করে যে সমস্ত পড়ুয়া পুরনো সিলেবাস বা বার্ষিক পরীক্ষার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন করেছে সংসদ। আগের নির্ধারিত সময়সীমা এগিয়ে এনে এবার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষকে নতুন সময়সীমা অনুযায়ী এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উচ্চ মাধ্যমিক ২০২৭ এর ফর্ম ফিল আপের সময়সীমায় বদল (HS 2027 Form Fill Up)

পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ২০২৭ (WBCHSE HS 2027)।
বোর্ডপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
এনরোলমেন্টের সময়সীমা (আগের তারিখ অনুযায়ী) ২ ডিসেম্বর, ২০২৬ থেকে ২৩ ডিসেম্বর, ২০২৬।
এনরোলমেন্টের নতুন সময়সীমানীচে জানানো হল।
কাদের জন্য প্রযোজ্য পুরোনো সিলেবাসের পড়ুয়া।

কেন এই সময় পরিবর্তন?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার লক্ষ্যেই এনরোলমেন্টের সময়সীমায় এই পরিবর্তন আনা হয়েছে। এনরোলমেন্ট প্রক্রিয়া ডিসেম্বর মাস পর্যন্ত চললে পরীক্ষার অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রের বিন্যাস এবং পড়ুয়াদের তথ্য যাচাই বা ডেটা ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ শেষ করতে দেরি হতে পারে। তাই পরীক্ষার আগে যাবতীয় প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার জন্যই এনরোলমেন্টের প্রক্রিয়া এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, Memo No: L/PR/326/2026-এর মাধ্যমে ১৪ মে, ২০২৬ তারিখে প্রকাশিত আগের বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশিকায় ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট প্রক্রিয়ার সময়সীমা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে স্কুল কর্তৃপক্ষকে সমস্ত যোগ্য পরীক্ষার্থীর এনরোলমেন্ট ফর্ম সংসদের নির্দিষ্ট নিয়ম মেনে জমা করতে হবে। ফলে সংশ্লিষ্ট স্কুল ও পড়ুয়াদের নতুন সময়সীমার মধ্যেই এনরোলমেন্টের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Breaking News