IBPS Clerk Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ, কতদিন আবেদন চলবে?

-

পশ্চিমবঙ্গের ব্যাংকিং চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য এসেছে বড় সুখবর। ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক বা Customer Service Associate (CSA) পদে নিয়োগের জন্য IBPS Clerk Notification 2026 (CRP CSA-XVI) প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক পাবলিক সেক্টর ব্যাংকে এই নিয়োগ হবে। ন্যূনতম স্নাতক পাশ করলেই নারী-পুরুষ নির্বিশেষে আবেদন করা যাবে। তবে শুধু গ্র্যাজুয়েশন থাকলেই হবে না, কিছু অতিরিক্ত যোগ্যতাও লাগবে। কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ, নির্বাচন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এই প্রতিবেদনে সহজ ভাষায় তুলে ধরা হল।

IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ (IBPS Clerk Recruitment)

নিয়োগকারী সংস্থাইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)।
পদের নামকাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (CSA)।
মোট শূন্যপদশীঘ্রই প্রকাশ পাবে।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.ibps.in

শিক্ষাগত যোগ্যতা

IBPS Clerk Recruitment 2026-এ আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) পাশ হতে হবে। এছাড়াও যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন, সেই এলাকার সরকারি বা স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য আবেদন করলে বাংলা ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। তাই আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের ভাষাগত যোগ্যতাও মিলিয়ে নেওয়া জরুরি।

- Advertisement -

বয়সসীমা

IBPS Clerk Recruitment 2026-এ আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধা থাকবে। অর্থাৎ SC, ST, OBC, PwBD-সহ অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরির যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় পাবেন।

বেতন কাঠামো

IBPS Clerk (Customer Service Associate) পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক মূল বেতন (Basic Pay) সাধারণত ২৪,০৫০ টাকা থেকে শুরু হয়। এর সঙ্গে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (Transport Allowance) এবং অন্যান্য ভাতা যোগ হওয়ায় মাসিক গ্রস বেতন ৪০ হাজার টাকারও বেশি হয়ে যায়। বিভিন্ন শহরে পোস্টিং এবং ভাতার হারের ওপর ভিত্তি করে এই অঙ্ক কিছুটা কম-বেশি হতে পারে।

- Advertisement -

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ ভিজিট করুন।
  • হোমপেজে থাকা “CRP CSA-XVI” লিংকে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রথমে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন।
  • প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় অন্যান্য নথি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
  • নির্ধারিত আবেদন ফি জমা করুন।
  • ফর্ম জমা দিন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু১ আগস্ট, ২০২৬।
অনলাইন আবেদনের শেষ তারিখ২১ আগস্ট, ২০২৬।
আবেদন ফি জমা দেওয়ার তারিখ১ আগস্ট, ২০২৬ থেকে ২১ আগস্ট, ২০২৬।
আবেদনপত্র সংশোধনমূল আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
Pre-Examination Training – PETসেপ্টেম্বর, ২০২৬।
প্রিলিমিনারি পরীক্ষাঅক্টোবর, ২০২৬।
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলনভেম্বর, ২০২৬।
মেইন পরীক্ষাডিসেম্বর, ২০২৬।
Provisional Allotmentমার্চ, ২০২৭।

বিঃ দ্রঃ এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি IBPS Clerk Recruitment 2026-এর প্রকাশিত শর্ট নোটিফিকেশন অনুসারে প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই IBPS-এর পক্ষ থেকে পূর্ণাঙ্গ (Detailed) অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে। তখন শূন্যপদের সংখ্যা, রাজ্যভিত্তিক পদ, ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণ, আবেদন ফি, পরীক্ষার সিলেবাস, বয়সে ছাড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানা যাবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News