ব্যাঙ্কে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS) প্রবেশনারি অফিসার (PO) পদে ৬,৭১৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশজুড়ে বিভিন্ন সরকারি ব্যাঙ্কে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি অন্যান্য সরকারি ভাতার সুবিধাও পাবেন। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখসহ সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে (IBPS Recruitment)।
IBPS নিয়োগ ২০২৬ (IBPS Recruitment)
আইবিপিএস-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ কর্মকর্তা (Probationary Officer/PO) পদে মোট ৬,৭১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ একক কোনও ব্যাঙ্কে নয়, বরং দেশের একাধিক সরকারি ব্যাঙ্কে করা হবে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India), ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)-সহ আরও কয়েকটি অংশগ্রহণকারী সরকারি ব্যাঙ্ক।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
আইবিপিএস-এর এই প্রবেশনারি অফিসার (PO) পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduation) পাশ হতে হবে। তবে শুধু স্নাতক হওয়াই যথেষ্ট নয়, ২১ জুলাই ২০২৬-এর মধ্যে ডিগ্রি সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
বয়স সীমা কত দরকার?
আইবিপিএস-এর প্রবেশনারি অফিসার (PO) পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।
বেতন কাঠামো
আইবিপিএস প্রবেশনারি অফিসার পদে চাকরি পেলে শুরুতেই বেতন দেওয়া হবে ৪৮,৪৮০ টাকা এবং বেতন বাড়তে বাড়তে ৮৫,৯২০ টাকা পর্যন্ত দাঁড়াবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তারপর অনলাইন মেইন পরীক্ষা নেওয়া হবে। এই দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- নতুন প্রার্থী হলে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- এরপর লগ-ইন করে আবেদনপত্রে নিজের ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে আবেদন ফি (যদি প্রযোজ্য হয়) জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করুন।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট বা PDF কপি সংরক্ষণ করে রাখুন।
উল্লেখ্য, ১ জুলাই ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
IBPS Official Notification: Download Now
