তামান্না খান, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে IBPS। CRP RRBs XV-এর মাধ্যমে দেশের ২৮টি Regional Rural Bank-এ মোট ১৩,৭০৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। Office Assistant (Clerk), Officer Scale-I (PO), Scale-II এবং Scale-III পদে এই নিয়োগ হবে। ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। তাই যারা এই নিয়োগে আবেদন করতে চান, তারা শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন। আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদন পদ্ধতি ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
IBPS RRB Recruitment 2026
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
| নিয়োগ প্রক্রিয়া | CRP RRBs XV |
| মোট শূন্যপদ | 13,706 |
| মোট অংশগ্রহণকারী ব্যাঙ্ক | 28টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | 1 সেপ্টেম্বর 2026 |
| আবেদনের শেষ তারিখ | 21 সেপ্টেম্বর 2026 |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
IBPS RRB Recruitment 2026: কোন কোন পদে নিয়োগ হবে?
এই নিয়োগে মূলত Office Assistant (Multipurpose), Officer Scale-I, Officer Scale-II এবং Officer Scale-III পদে প্রার্থী নেওয়া হবে। এর মধ্যে Officer Scale-II পদে General Banking Officer-এর পাশাপাশি IT Officer, Chartered Accountant, Law Officer, Treasury Manager, Marketing Officer এবং Agricultural Officer-এর মতো বিভিন্ন Specialist পদও রয়েছে। মোট ১৩,৭০৬টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Office Assistant (Multipurpose) | 8,183 |
| Officer Scale-I (PO) | 4,256 |
| Officer Scale-II – General Banking Officer | 666 |
| Officer Scale-II – IT Officer | 182 |
| Officer Scale-II – Chartered Accountant | 81 |
| Officer Scale-II – Law Officer | 46 |
| Officer Scale-II – Treasury Manager | 18 |
| Officer Scale-II – Marketing Officer | 16 |
| Officer Scale-II – Agricultural Officer | 38 |
| Officer Scale-III (Senior Manager) | 220 |
| মোট | 13,706 |
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নিয়ম আলাদা। Office Assistant (Multipurpose) এবং Officer Scale-I পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে Office Assistant পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট RRB-এর নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। অন্যদিকে, Officer Scale-II-এর বিভিন্ন Specialist পদে নির্দিষ্ট বিষয়ের ডিগ্রি বা পেশাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। General Banking Officer পদের জন্য স্নাতক ডিগ্রির সঙ্গে অন্তত ২ বছরের অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা এবং Officer Scale-III পদের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুনঃ কলকাতার গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ, আইটিআই পাসে আবেদন করুন
বয়সসীমা
এই নিয়োগে প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী হিসাব করা হবে। তবে কোন পদে আবেদন করছেন, তার ওপর বয়সসীমা আলাদা। Office Assistant পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। Officer Scale-I পদের ক্ষেত্রে ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। Officer Scale-II পদের জন্য বয়স ২১ বছরের বেশি এবং ৩২ বছরের কম হতে হবে। অন্যদিকে, Officer Scale-III পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছরের বেশি এবং ৪০ বছরের কম হওয়া প্রয়োজন।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর এবং PwBD প্রার্থীরা 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে Ex-Servicemen, বিধবা/বিবাহবিচ্ছিন্না মহিলা এবং 1984 সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পৃথক বয়সের ছাড় রয়েছে।
কীভাবে আবেদন করবেন? (IBPS RRB Application Process)
আগ্রহী প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার আগে নির্দিষ্ট RRB-এর জন্য প্রয়োজনীয় স্থানীয় ভাষা ও নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। অনলাইন আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। একই দিন পর্যন্ত আবেদন ফিও জমা দেওয়া যাবে।
আরও পড়ুনঃ বিয়ের পর আধার কার্ডে পদবি বদলাবেন? জানুন প্রয়োজনীয় নথি ও নিয়ম
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক
| বিষয় | লিংক |
|---|---|
| আবেদন করার লিঙ্ক | https://www.ibps.in/ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) | ↓ Notice PDF |
