কেন্দ্রীয় প্রকল্পে গবেষণার চাকরি: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেবে আইআইইএসটি শিবপুর

-

পিএইচডি ডিগ্রি অর্জনের পর গবেষক হিসেবে কাজ করার সুযোগ এবার মিলছে আইআইইএসটি, শিবপুরে (IIEST Shibpur Jobs 2025)। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল বিভাগ এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট ও সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় প্রকল্পে গবেষণার চাকরি IIEST Shibpur Jobs 2025

রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদন করতে হলে বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজি, বায়োফিজিক্স, মেটেরিয়ালস সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং– এই বিভাগগুলোর যেকোনও একটিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রগুলিতে গবেষণার অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য বলে জানানো হয়েছে।

- Advertisement -

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে হলে মেকানিক্যাল, প্রোডাকশন, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং— এই যে কোনও একটি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ থাকতে হবে। উভয় পদেই প্রার্থীদের গবেষণামূলক কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। নির্বাচিতদের মাসিক পারিশ্রমিক থাকবে ৫৭ হাজার থেকে ৫৮ হাজার টাকার মধ্যে।

এই পদগুলো ৩০ মাস থেকে ৫ বছরের চুক্তির ভিত্তিতে পূরণ করা হবে এবং আবেদনকারীদের বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে নির্ধারিত।

- Advertisement -

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আইআইইএসটি শিবপুরে ইন্টারভিউ নেওয়া হবে ২৮ নভেম্বর। তবে আগ্রহীরা চাইলে ২৭ নভেম্বরের মধ্যে ই-মেল মারফত আগাম আবেদন পাঠাতে পারবেন। ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, শিক্ষাগত ও কর্মজীবনের শংসাপত্রসহ প্রয়োজনীয় সব নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

Breaking News