Homeপাঁচমিশালিপোস্ট অফিসে নতুন নিয়ম, PAN কার্ড ছাড়া আর হবে না টাকা লেনদেন!

পোস্ট অফিসে নতুন নিয়ম, PAN কার্ড ছাড়া আর হবে না টাকা লেনদেন!

-

আপনি যদি পোস্ট অফিসে টাকা লেনদেন করেন বা কোনও সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন, তাহলে এবার একটু সাবধান হওয়া দরকার। কারণ প্যান কার্ড নিয়ে বড় নিয়ম বদল আনছে ভারতীয় ডাক বিভাগ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে প্যান কার্ড ছাড়া পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া বা টাকা তোলা সম্ভব হবে না। আয়কর আইন ২০২৬-এর নতুন নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পোস্ট অফিসে নতুন নিয়ম কেন এই বদল?

আসলে আয়কর আইন ২০২৬-এর ১৬৯, ১৬০, ১৬১, ২১১ এবং ২৩৭ নম্বর ধারার আওতায় এই নতুন নিয়মগুলি চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল পোস্ট অফিসে হওয়া বড় অঙ্কের লেনদেনে আরও স্বচ্ছতা আনা, কর ফাঁকি রোধ করা এবং বিভিন্ন সেভিংস স্কিম বা ফিক্সড ডিপোজিটে কালো টাকা বিনিয়োগ বন্ধ করা। তাই এবার থেকে পোস্ট অফিসের আর্থিক লেনদেনের উপর আরও কড়া নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

এদিকে কোনও গ্রাহকের প্যান কার্ড না থাকলে তাঁকে কিছু অতিরিক্ত নিয়মও মানতে হবে। আগে প্যান না থাকলে ফর্ম ৬০ জমা দিলেই চলত, তবে নতুন নিয়মে এবার ফর্ম ৯৭ জমা দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে নাম, ঠিকানা, লেনদেনের ধরন এবং পরিচয় যাচাইয়ের প্রয়োজনীয় নথিও।

তবে প্রবীণ নাগরিক এবং সাধারণ করদাতাদের জন্য একটি বিরাট পরিবর্তন আনা হচ্ছে ফর্ম জমার ক্ষেত্রে। সেক্ষেত্রে আগে পোস্ট অফিসের সুদের উপর টিডিএস কাটা বন্ধ করতে ফর্ম ১৫জি এবং প্রবীণ নাগরিকদের জন্য ফরম ১৫এইচ জমা দিতে হতো। তবে এখন থেকে ফর্ম ১২১ জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী ১৫জি এবং ১৫এইচ ফর্মের দিন শেষ।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -