ছটপুজো ও কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে হবিবপুরে মন্ত্রী ও পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ আসন্ন ছটপুজো ও কালীপুজোকে সামনে রেখে উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন ছটঘাট ও পুজোমণ্ডপ পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। উৎসবের দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজোয় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিদর্শন করা হয়।

- Advertisement -

টাঙ্গন নদীর ছটঘাট পরিদর্শন, নিরাপত্তায় বিশেষ নজর

পরিদর্শনের শুরুতে প্রশাসনিক আধিকারিকরা বুলবুলচণ্ডীর টাঙ্গন নদীর ছটঘাট ঘুরে দেখেন। ছটপুজোর সময় বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয় এই ঘাটে। তাই দর্শনার্থীদের নিরাপত্তা, ঘাটের পরিস্থিতি এবং প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। এরপর আধিকারিকরা যান বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন কালীমন্দিরে।

৪২ ফুটের কালীপ্রতিমার নিরঞ্জন ঘিরে বিশেষ প্রস্তুতি

বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন কালীমন্দিরে ৪২ ফুট উচ্চতার বিশালাকার কালীপ্রতিমার নিরঞ্জন ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, আইসি কৌশিক বিশ্বাস-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন নিশ্চিত করতে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News