ভারতের মাটিতে মিলল অদ্ভুত চেহারার ডাইনোসর, অবাক বিজ্ঞানীরা

-

ভারতের মাটিতে এমন এক বিশালাকার ডাইনোসরের অস্তিত্বের সন্ধান পেয়ে রীতিমতো অবাক বিজ্ঞানীরা। গুজরাটের কচ্ছ জেলার কালা দুঙ্গার এলাকা থেকে উদ্ধার হওয়া একাধিক জীবাশ্ম বিশ্লেষণ করে গবেষকেরা এই নতুন তথ্য সামনে এনেছেন। ডাইনোসরটির অস্বাভাবিক গঠন এবং বিশাল আকার বিজ্ঞানীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

যদিও সম্পূর্ণ একটি কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা শরীরের একাধিক অংশের জীবাশ্ম সংগ্রহ করে সেগুলিকে দীর্ঘ গবেষণার মাধ্যমে একত্রিত করা হয়। এরপরই গবেষকেরা নিশ্চিত হন যে এগুলি সোরোপড (Sauropod) শ্রেণির এক বিশাল তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম, যা একসময় বর্তমান ভারতের এই অঞ্চলে বিচরণ করত।

- Advertisement -

গবেষকদের সবচেয়ে বেশি অবাক করেছে এই ডাইনোসরের আকার। উদ্ধার হওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৩ ফুট। অথচ সাধারণত সোরোপড ডাইনোসরদের লম্বা গলা ও বিশাল আকৃতির জন্য পরিচিত। তাই এত ছোট আকার দেখে বিজ্ঞানীদের মনে প্রশ্ন উঠেছে— এটি কি পূর্ণবয়স্ক ডাইনোসর ছিল, নাকি এখনও বেড়ে ওঠার পর্যায়ে ছিল? বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে।

গবেষকদের অনুমান, এই ডাইনোসরটি আজ থেকে প্রায় ১৯ কোটি বছর আগে, অর্থাৎ জুরাসিক যুগের শুরুর দিকে বর্তমান ভারতের ভূখণ্ডে বিচরণ করত। তবে এই সময়কাল আনুমানিক এবং ভবিষ্যতের গবেষণায় এতে কিছু পরিবর্তন আসতে পারে। ভারতে এমন একটি সোরোপড ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলতে বিশ্বজুড়ে জীবাশ্মবিদদের আগ্রহ বেড়েছে। এর আগে একই ধরনের ডাইনোসরের সন্ধান মূলত চীন পাওয়া গিয়েছিল। তাই গুজরাটের কচ্ছ থেকে এই জীবাশ্ম উদ্ধার ভারতের প্রাগৈতিহাসিক জীবজগত সম্পর্কে নতুন তথ্যের দরজা খুলে দিয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News