India Post Recruitment: পরীক্ষা ছাড়াই ২৫ হাজারের বেশি গ্রামীণ ডাক সেবক নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

-

তামান্না খান, কলকাতাঃ ইন্ডিয়া পোস্টে (India Post Recruitment) ফের বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক পদ মিলিয়ে ২৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগে মূলত মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষা না নিয়ে দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী বাছাই করা হবে। আবেদন প্রক্রিয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

কোন কোন পদে হচ্ছে নিয়োগ (India Post Recruitment)

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হবে। আগামী ৩১ আগস্ট থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। মাধ্যমিক বা ক্লাস টেনের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

- Advertisement -

কাদের কত আবেদন ফি লাগবে

  • General/OBC/EWS: ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
  • SC/ST/PwD ও মহিলা প্রার্থী: কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে ছবি ও স্বাক্ষর জমা দেবেন

  • ছবি: JPG/JPEG ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ ২০–৫০ KB-এর মধ্যে রাখতে হবে।
  • স্বাক্ষর: JPG/JPEG ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ ১০–২০ KB-এর মধ্যে রাখতে হবে।

জেনে নিন এর সব গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৩১ অগাস্ট থেকে। ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই রেজিস্ট্রেশন করা যাবে। মনে রাখবনে, ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের বিকেল ৫টার মধ্যে এই আবেদনের ফর্ম জমা দিতে হবে। এই পুরো আবদনের প্রক্রিয়া অনলাইনে হবে। এই সরকারি চাকরিতে আবেদনের জন্য আপনাকে indiapostgdsonline.gov.in-এ যেতে হবে।

কীভাবে আবেদন করবেন

  1. প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে।
  2. হোমপেজে গিয়ে Register অপশনে ক্লিক করতে হবে।
  3. মোবাইল নম্বর, ই-মেল আইডি-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
  4. এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অনলাইন আবেদন ফর্মে লগ ইন করতে হবে।
  5. আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, পছন্দের পোস্টাল সার্কেল এবং ক্লাস টেনের ফলাফলের বিবরণ দিতে হবে।
  6. নির্দিষ্ট জায়গায় নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
  7. প্রযোজ্য বিভাগ অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে।
  8. সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনপত্রটি চূড়ান্তভাবে সাবমিট করতে হবে।
  9. শেষে Confirmation Page সেভ করে ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে।
Breaking News