পশ্চিম এশিয়ায় যখন একের পর এক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-UAE New Contract)।। UAE-তে পৌঁছেই তিনি সে দেশকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন। এরপরই ভারতের জন্য বড় ঘোষণা করে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানের নেতৃত্বাধীন সরকার। শুক্রবার দুই দেশের মধ্যে হওয়া বিশেষ চুক্তির ফলে এবার ভারতকে এলপিজি সরবরাহ করবে United Arab Emirates।
প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে UAE-র
শুক্রবার বন্ধু দেশ United Arab Emirates-এর আকাশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিমান প্রবেশ করতেই তাঁকে বিশেষ সম্মান জানাতে এগিয়ে আসে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান। প্রধানমন্ত্রীর বিমানকে এসকর্ট করেই আবুধাবি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দুপুর প্রায় ১২টা নাগাদ আবুধাবি বিমানবন্দরে অবতরণ করেন মোদি। সেখানে তাঁকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপরই UAE-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানে-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিন বন্ধু দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার পরই ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে স্বাক্ষরিত হয় দুটি বিশেষ চুক্তি। এর মধ্যে প্রথম চুক্তির অধীনে ভারতকে উপহার বাবদ যথেচ্ছ এলপিজি সরবরাহ করার প্রতিশ্রুতি দেয় UAE। বন্ধু দেশের তরফে বলা হয়, ভারতে যাতে এলপিজি সংকট দেখা না দেয় সেজন্য সব রকম সাহায্য করবে তারা। বর্তমান পরিস্থিতিতে যেখানে এলপিজির যোগান দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে কেন্দ্র, সেই পর্বে দাঁড়িয়ে UAE-র সাথে এই বিশেষ চুক্তি কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের আমজনতাকে।
এখানেই শেষ নয়, এদিন ভারত ও United Arab Emirates-এর মধ্যে পেট্রোলিয়াম মজুদ নিয়েও গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর ফলে ভবিষ্যতে জ্বালানি সংকট বা জরুরি পরিস্থিতিতে ভারতের পাশে থাকবে বন্ধু দেশ UAE। পাশাপাশি গুজরাতের ভাদিনারে শিপ রিপেয়ার ক্লাস্টার তৈরির বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও সম্পর্ক আরও গভীর করতে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী Narendra Modi এবং UAE প্রেসিডেন্ট Mohamed bin Zayed Al Nahyan-এর বৈঠকের পর এই একাধিক বড় চুক্তির ঘোষণা সামনে আসে।
