আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারত। জানা গিয়েছে, আসন্ন টেস্ট সিরিজে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। ইতিমধ্যেই BCCI এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য সবুজ সংকেত দিয়েছে বলে খবর। কিন্তু কবে হবে সেই সিরিজ?
ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ কবে? (India Vs Sri Lanka)
Cricbuzz-এর একটি রিপোর্ট অনুযায়ী, আগামী আগস্ট মাসেই India national cricket team শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামতে পারে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি Board of Control for Cricket in India, তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে পারে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সূত্রের খবর, বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন বিসিসিআই সচিব Devajit Saikia এবং সেখানেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তিনি। মনে করা হচ্ছে, এই বৈঠকেই দুই দেশের আসন্ন টেস্ট সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। পাশাপাশি, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্ভাব্য টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।
বলাই বাহুল্য, এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল সে দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের উদ্দেশ্যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ওই সিরিজ থেকে যা আয় হবে তা ব্যয় করা হবে ক্ষতিগ্রস্তদের পেছনে। সেক্ষেত্রে এই টি-টোয়েন্টি সিরিজটি খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ আগস্টে টেস্ট সিরিজের পর।
