ইন্ডিয়ান ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন, কলকাতায় শূন্যপদ

-

তামান্না খান, কলকাতা: ব্যাংকিং সেক্টরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ইন্ডিয়ান ব্যাংকে স্নাতক পাস প্রার্থীদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা-সহ দেশের বিভিন্ন কেন্দ্রে শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পর ইন্ডিয়ান ব্যাংকের সহযোগী সংস্থা ‘ইন্ডব্যাংক মার্চেন্ট ব্যাংকিং সার্ভিসেস লিমিটেড’-এর অধীনে পোস্টিং দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগে আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হল।

ইন্ডিয়ান ব্যাংকে চাকরির সুযোগ

সংস্থার নামIndbank Merchant Banking Services Limited
পদের নামরিলেশনশিপ ম্যানেজার, ডিলার – স্টক ব্রোকিং টার্মিনাল
কাজের পোস্টিংআহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, দিল্লি ইত্যাদি।
আবেদন প্রক্রিয়াঅনলাইন বা অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.indbankonline.com

Relationship Manager

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং অথবা ফাইন্যান্স বিষয়ে MBA ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও NISM বা সমমানের Capital Market Certification থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

- Advertisement -

অভিজ্ঞতা: স্টক ব্রোকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ড, ডেট ইন্সট্রুমেন্টস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

- Advertisement -

Dealer – For Stock Broking Terminals

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি NISM Certification থাকা বাধ্যতামূলক।

- Advertisement -

অভিজ্ঞতা: ডিলিং সংক্রান্ত কাজে ন্যূনতম ১ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

পদের নামবার্ষিক CTC
Relationship Manager৪.০০ লাখ থেকে ৫.০০ লাখ টাকা
Dealer (Stock Broking)৪.২০ লাখ টাকা

অনলাইনে আবেদন করার পদ্ধতি

  • প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করুন।
  • আবেদনপত্রটি সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্রের Self-Attested কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন।
  • এরপর সমস্ত নথি ও আবেদনপত্র একত্রে PDF ফরম্যাটে তৈরি করুন।
  • তৈরি করা PDF ফাইলটি recruitment@indbankonline.com ই-মেইল আইডিতে পাঠিয়ে দিন।

অফলাইনে আবেদনের ক্ষেত্রে,

আবেদনপত্র ও নথিপত্রের হার্ড কপি কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে:
Head Administration,
Indbank Merchant Banking Services Ltd,
No 480, 1st Floor, Khivraj Complex I,
Anna Salai, Nandanam, Chennai – 600035।

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নির্ধারিত তারিখের পরে আসা আবেদন গ্রহণ করা হবে না।

Breaking News