Homeচাকরি খবরভারতীয় রেলে ১১,১২৭ ALP নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন শুরু

ভারতীয় রেলে ১১,১২৭ ALP নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন শুরু

-

ভারতীয় রেলে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় সুখবর। Indian Railways-এর তরফে ১১,১২৭টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (indian Railway ALP Recruitment)। এই নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি গত মার্চ মাসে প্রকাশিত হলেও এবার সামনে এসেছে পূর্ণাঙ্গ অফিসিয়াল নোটিশ। দেশের বিভিন্ন রেল জোনে এই শূন্যপদ রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি ডিভিশনেও একাধিক পদ খালি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই এখানে আবেদন করা যাবে। তাই কম শিক্ষাগত যোগ্যতায় স্থায়ী সরকারি চাকরির খোঁজে থাকা চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। এখন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তারিখ—সব বিস্তারিত জেনে নেওয়া জরুরি।

ভারতীয় রেলে ১১১২৭ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ (indian Railway ALP Recruitment)

বিজ্ঞপ্তি নম্বর(CEN) No. 01/2026’।
পদের নামঅ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)।
মোট শূন্যপদ১১,১২৭।
পশ্চিমবঙ্গে কতগুলোকলকাতা (৭৪৪), শিলিগুড়ি (৬০০)।
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.rrbapply.gov.in/

শিক্ষাগত যোগ্যতা

এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা Matriculation/SSLC পাশ হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু টেকনিক্যাল যোগ্যতার মধ্যে যেকোনো একটি থাকা বাধ্যতামূলক। যেমন— ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, টার্নার সহ নির্দিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে। এছাড়াও অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। অন্যদিকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি থাকলেও প্রার্থীরা এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

- Advertisement -

বয়স সীমা

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য ১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন

এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে মাসিক ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে, যা সপ্তম বেতন কমিশনের Pay Level-2 অনুযায়ী নির্ধারিত। এর পাশাপাশি Indian Railways-এর নিয়ম অনুযায়ী DA, HRA, ট্রাভেল অ্যালাউন্স সহ একাধিক সরকারি ভাতা ও অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রথমে আপনার রিজিয়নের নির্দিষ্ট RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে যান (যেমন: www.rrbkolkata.gov.in বা www.rrbmalda.gov.in)।
  • ‘Create an Account’ অপশনে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • নিজের লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)এবং সিগনেচার আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে সাধারণ ও OBC প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। তবে প্রথম ধাপের CBT পরীক্ষায় অংশ নিলে এর মধ্যে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে SC/ST, প্রাক্তন সেনাকর্মী, মহিলা, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর (EBC) শ্রেণির প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা। এই শ্রেণির প্রার্থীরা পরীক্ষায় অংশ নিলেই সম্পূর্ণ আবেদন ফি ফেরত পাবেন।

নিয়োগ পদ্ধতি

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ প্রক্রিয়াটি মোট ৫টি ধাপে সম্পন্ন হবে। প্রথম দুটি ধাপই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা CBT-এর মাধ্যমে নেওয়া হবে।

প্রথম ধাপ (CBT-1):
এটি মূলত একটি স্ক্রিনিং টেস্ট। পরীক্ষায় মোট ৭৫ নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় দেওয়া হবে ৬০ মিনিট। প্রশ্ন আসবে গণিত, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স সহ বিভিন্ন বিষয় থেকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। সাধারণ শ্রেণির প্রার্থীদের ন্যূনতম ৪০ শতাংশ এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৩০ শতাংশ নম্বর পেতে হবে এই ধাপ পাশ করার জন্য।

দ্বিতীয় ধাপ (CBT-2):
এই পরীক্ষাটি দুটি ভাগে হবে — Part A এবং Part B।

  • Part A:
    এখানে মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৯০ মিনিট। প্রশ্ন আসবে গণিত, রিজনিং ও জেনারেল সায়েন্স থেকে। এখানেও প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে। সাধারণ প্রার্থীদের কমপক্ষে ৪০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীদের ৩০ শতাংশ নম্বর পেতে হবে।
  • Part B:
    এই অংশে প্রার্থীদের টেকনিক্যাল যোগ্যতা যাচাই করা হবে। অর্থাৎ ITI বা সংশ্লিষ্ট ট্রেডের বিষয়ভিত্তিক প্রশ্ন করা হবে। এখানেও প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। সমস্ত ক্যাটাগরির জন্য এই অংশে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

গুরুত্বপূর্ণ তথ্যতারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ১৫ মে, ২০২৬
আবেদনের শেষ তারিখ১৪ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ১৬ জুন, ২০২৬
আবেদনপত্র সংশোধনের উইন্ডো১৭ জুন থেকে ২৬ জুন, ২০২৬
এরকম গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন

FAQs: indian Railway ALP Recruitment

প্রশ্ন ১: ভারতীয় রেলের ALP নিয়োগে মোট কত শূন্যপদ রয়েছে?

উত্তর: মোট ১১,১২৭টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে নিয়োগ করা হবে।

প্রশ্ন ২: এই পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কী?

উত্তর: প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ITI, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্রি থাকতে হবে।

প্রশ্ন ৩: আবেদন করার বয়সসীমা কত?

উত্তর: ১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রশ্ন ৪: আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে?

উত্তর: অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ মে ২০২৬ থেকে।

প্রশ্ন ৫: আবেদন করার শেষ তারিখ কবে?

উত্তর: ১৪ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

প্রশ্ন ৬: এই চাকরিতে মাসিক কত বেতন দেওয়া হবে?

উত্তর: প্রাথমিকভাবে মাসিক ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সরকারি ভাতা মিলবে।

প্রশ্ন ৭: নিয়োগ প্রক্রিয়ায় কী কী পরীক্ষা হবে?

উত্তর: CBT-1, CBT-2, CBAT, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রশ্ন ৮: আবেদন ফি কত?

উত্তর: সাধারণ ও OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং SC/ST, মহিলা ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -