Infinix Smart 20e লঞ্চ, 120Hz ডিসপ্লে ও 5,000mAh ব্যাটারি, দাম কত?

Sanju Das, কলকাতাঃ Infinix মালয়েশিয়ার বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Infinix Smart 20e লঞ্চ করেছে। এটি একটি এন্ট্রি-লেভেল 4G স্মার্টফোন, যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং IP64 রেটিং। এছাড়া ফোনটিতে NFC-ভিত্তিক ফাইল শেয়ারিংয়ের সুবিধা এবং ২০০ শতাংশ পর্যন্ত বুস্টেড ভলিউম মোড দেওয়া হয়েছে। তবে ভারতের বাজারে Infinix Smart 20e কবে লঞ্চ হবে, সেই বিষয়ে এখনও সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি। এবার ফোনটির ফিচার্স ও অন্যান্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

- Advertisement -

Infinix Smart 20e ফোনের স্পেসিফিকেশন

১) ডিসপ্লে স্পেসিফিকেশনঃ Infinix Smart 20e স্মার্টফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ × ১৫৭৬ পিক্সেল। এই স্ক্রিনে সর্বোচ্চ ১২০Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পাশাপাশি, ডিসপ্লেতে সর্বোচ্চ ৭০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যায়, যা বিভিন্ন আলোয় স্ক্রিনের কনটেন্ট দেখতে সাহায্য করবে।

২) ক্যামেরা ও চিপসেটঃ Infinix Smart 20e স্মার্টফোনে প্রসেসিংয়ের জন্য রয়েছে Unisoc T7250 চিপসেট। ফোনটি ৪GB RAM-এর সঙ্গে ৬৪GB ও ১২৮GB ইন্টারনাল স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা। অন্যদিকে, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

- Advertisement -

৩) ব্যাটারি স্পেসিফিকেশনঃ Infinix Smart 20e স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০mAh ব্যাটারি, যা ১০W চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 4G নেটওয়ার্কের পাশাপাশি NFC ফিচারও দেওয়া হয়েছে। এর Flash Sharing ফিচারের সাহায্যে NFC ব্যবহার করে সামঞ্জস্যপূর্ণ Transsion স্মার্টফোনের সঙ্গে Wi-Fi ও Bluetooth-এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যাবে। অন্যদিকে, iPhone-এর সঙ্গে ফাইল আদান-প্রদানের জন্য Instant Transfer অ্যাপ ব্যবহার করতে হবে।

- Advertisement -

৪) আরও স্পেসিফিকেশনঃ Infinix Smart 20e ফোনে রয়েছে ২০০ শতাংশ Boosted Volume মোড, যার সাহায্যে কোলাহলপূর্ণ পরিবেশেও তুলনামূলক জোরে আওয়াজ শোনা যাবে। ফোনটির স্থায়িত্ব বাড়াতে দেওয়া হয়েছে রিইনফোর্সড ফ্রেম। সংস্থার দাবি, ডিভাইসটি MIL-STD-810H টেস্টিং পাস করেছে এবং ল্যাব পরীক্ষায় ১.৫ মিটার উচ্চতা থেকে পড়ার পরীক্ষাতেও সফল হয়েছে। পাশাপাশি, ধুলো এবং জলের ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং রয়েছে।

Infinix Smart 20e ফোনের দাম

মালয়েশিয়ার বাজারে Infinix Smart 20e দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে RM499, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৭০০ টাকা। অন্যদিকে, ৪GB RAM ও ১২৮GB স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম RM549, ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৮৭২ টাকা। Deep Cherry, Hush Blue, Silver Dance এবং Night Pulse—এই চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে স্মার্টফোনটি। মালয়েশিয়ায় ফোনটি Shopee ও TikTok-এর অফিসিয়াল অনলাইন স্টোরের পাশাপাশি সংস্থার ফিজিক্যাল ব্র্যান্ড স্টোর থেকেও কেনা যাবে। তবে ভারতে ফোনটির লঞ্চ ও দাম সম্পর্কে এখনও সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News