iPhone 17 Pro Max-এ ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড়! Flipkart-এর অফারে রয়েছে বড় শর্ত

-

Sanju Das , কলকাতাঃ সদ্য লঞ্চ হয়েছে Apple-এর নতুন iPhone 17 Pro Max। তবে আপনার হাতে যদি আগের iPhone 16 Pro Max থাকে, তাহলে নতুন ফোনটি কেনার সময় মিলতে পারে মোটা অঙ্কের ছাড়। বর্তমানে iPhone 17 Pro Max-এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা। তবে পুরনো iPhone 16 Pro Max এক্সচেঞ্জ করার পাশাপাশি ব্যাংক অফারের সুবিধা নিলে মোট প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। সেক্ষেত্রে ১ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকার ফোনটির কার্যকর দাম কমে দাঁড়াতে পারে প্রায় ৭৯ হাজার ৮০০ টাকায়।

বিপুল ছাড় iPhone 17 Pro Max-এ

কোম্পানির দাবি অনুযায়ী, iPhone 16 Pro Max এক্সচেঞ্জ করলে iPhone 17 Pro Max কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে Flipkart-এ iPhone 16 Pro Max-এর সর্বোচ্চ এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে ৬৩,১০০ টাকা পর্যন্ত দেখানো হচ্ছে। তবে পুরনো ফোনের আসল এক্সচেঞ্জ ভ্যালু তার অবস্থা, কতদিন ব্যবহার করা হয়েছে এবং স্পেসিফিকেশনের মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে, তাই চূড়ান্ত দাম কিছুটা কম-বেশি হতে পারে। এর পাশাপাশি Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে সরাসরি ৫,০০০ টাকা ডিসকাউন্টের সুবিধা রয়েছে। আবার প্রোডাক্ট পেজে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়ের কথাও উল্লেখ করা হয়েছে। ফলে ১,৪৯,৯০০ টাকা দামের iPhone 17 Pro Max-এর দাম এই অফারগুলির পরে কমে ১,৪৭,৯০০ টাকায় নেমে এসেছে।

- Advertisement -

তবে সমস্ত অফার যোগ করার পর এই মডেলটির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে মাত্র 79,800 টাকা। এদিকে মূল ছাড়ের পাশাপাশি ক্রেতারা সরাসরি নো-কস্ট ইএমআই-র সুবিধা নিতে পারবে। ফ্লিপকার্টের নিয়ম অনুযায়ী, 6 মাসের ইএমআই করলে প্রতি মাসে মাত্র 14,333 টাকা করে কিস্তি দিতে হবে। তবে হ্যাঁ, এক্সচেঞ্জ করার সময় অবশ্যই আপনার পুরনো মডেল অর্থাৎ iPhone 16 Pro Max এর অবস্থা, অ্যাক্সেসরিজ আর ফ্লিপকার্ট ডেলিভারি পার্টনার যদি সফলভাবে যাচাইকরণ করে, তাহলেই পাবেন এই সুবিধা।

তবে এই অফারের সুবিধা পেতে অবশ্যই ক্রেতার কাছে Axis Bank-এর ক্রেডিট কার্ড থাকতে হবে। তা না হলে অতিরিক্ত ৫,০০০ টাকা খরচ করতে হতে পারে। তাই আপনার কাছে যদি iPhone 16 Pro Max থাকে এবং সেটি আপগ্রেড করে iPhone 17 Pro Max নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে দোকান বা শোরুমে যাওয়ার আগে Flipkart-এর এই অফারটি দেখে নিতে পারেন। বর্তমানে এক্সচেঞ্জ, ব্যাংক অফার ও অতিরিক্ত ডিসকাউন্ট মিলিয়ে এটি বেশ আকর্ষণীয় একটি ডিল হতে পারে। তবে অফারটি কতদিন পর্যন্ত চালু থাকবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন টেক লেখক। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - jknews24bangla@gmail.com
Breaking News