7050mAh ব্যাটারি, 144Hz AMOLED ডিসপ্লে! আগামীকাল থেকে বিক্রি হবে iQOO Z11 5G ফোন

-

Sanju Das , কলকাতাঃ  আইকু সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন iQOO Z11 5G লঞ্চ করেছে। আগামীকাল অর্থাৎ ২৫ অগাস্ট থেকে Amazon-এ শুরু হতে চলেছে iQOO Z11 5G-এর প্রথম সেল। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর, অন্যদিকে ফোনটির অন্যতম আকর্ষণ হল 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে বিশাল ৭০৫০mAh ব্যাটারি। এছাড়াও ফোনটিতে রয়েছে একাধিক আধুনিক ফিচার। তাই যারা নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য iQOO Z11 5G বেশ আকর্ষণীয় একটি বিকল্প হতে পারে। চলুন, এক নজরে জেনে নেওয়া যাক iQOO Z11 5G-এর দাম, প্রথম সেলের অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।

ভারতে iQOO Z11 ফোনের দাম এবং অফার

দামের কথা বললে, ভারতে iQOO Z11 5G-এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে ৩৪,৯৯৯ টাকা থেকে। এছাড়াও 8GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম ৩৯,৯৯৯ টাকা, 8GB + 256GB মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা এবং টপ-এন্ড 12GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম ৪৯,৯৯৯ টাকা। ফোনটি কেনার ক্ষেত্রে কোম্পানির তরফে বেশ কিছু লঞ্চ অফারও দেওয়া হচ্ছে। নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করলে পাওয়া যাবে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, পাশাপাশি থাকছে ১,০০০ টাকার কুপন। এছাড়াও ক্রেতারা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত নো-কস্ট EMI সুবিধা নিতে পারবেন। ফলে অফারগুলির সুবিধা নিলে iQOO Z11 5G কেনার ক্ষেত্রে বেশ কিছুটা সাশ্রয় করা সম্ভব।

- Advertisement -
আরও পড়ুন: নতুন লুকে Volkswagen Virtus Facelift, থাকছে 360° ক্যামেরা ও ৮-স্পিড অটোমেটিক

আইকু জি11 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে iQOO Z11 5G ফোনে রয়েছে 6.83-ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস সর্বোচ্চ 2000 নিটস পর্যন্ত। এছাড়া চোখের আরামের কথা মাথায় রেখে এই ডিসপ্লেতে SGS-এর লো ব্লু লাইট, লো ফ্লিকার এবং ফাইভ-স্টার সানলাইট ডিসপ্লে সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে সর্বোচ্চ 12GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। দীর্ঘক্ষণ গেমিং বা ভারী কাজের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে 3,800mm² ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।

- Advertisement -

সফটওয়্যারের দিক থেকে iQOO Z11 5G অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটিতে তিন বছরের OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও সফটওয়্যারের দিক থেকে ফোনটি আপডেটেড রাখার সুবিধা মিলবে।

- Advertisement -

ক্যামেরার ক্ষেত্রে ফোনের পিছনে OIS-সহ 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 32MP ক্যামেরা। সামনের ও পিছনের দুই ক্যামেরাতেই 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 7050mAh-এর বড় ব্যাটারি, যা 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং USB Type-C পোর্ট পাওয়া যাবে।

Breaking News