রাতে ভাত খাওয়া কি স্বাস্থ্যকর? জানুন ভাত খাওয়ার সঠিক নিয়ম

কুসুম দাস, কলকাতাঃ ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের। ভাতের প্রতি অগাধ ভালোবাসার কারণেই বাঙালিকে ‘ভেতো বাঙালি’ বলা হয়। অনেকেই তিনবেলা ভাত খেয়েই দিন কাটাতে পছন্দ করেন। তবে ভাত খাওয়ার ক্ষেত্রে শুধু পরিমাণ নয়, খাবারের সময় এবং সঙ্গে কী খাচ্ছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। অনেকের মনেই প্রশ্ন থাকে, ভাত খাওয়ার সঠিক সময় কোনটি? রাতে ভাত খেলে কি স্বাস্থ্যের কোনও ক্ষতি হয়? আসলে ভাত খাওয়ার জন্য নির্দিষ্ট কোনও সময়কে সবার ক্ষেত্রে ক্ষতিকর বলা যায় না। বরং নিজের শারীরিক চাহিদা, দৈনন্দিন কাজকর্ম এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমিত ভাত খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

- Advertisement -

রাতে ভাত খেলে কি হয়?

ভাত খাওয়ার সঠিক সময় হলো দুপুর বেলা। এটি ভাত খাওয়ার আদর্শ সময়। ভাতে আঁশের পরিমাণ থাকে কম। তাই এটি পরিমাণে বেশি খেলে পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যেতে পারে। দেখা দিতে পারে গ্যাসের সমস্যা। এজন্য দুপুরবেলাতেই ভাত খাওয়া উচিত। সকালের নাশতা বা রাতের খাবারে এটি এড়িয়ে চলাই ভালো। বিশেষত রাতে একদমই ভাত খাওয়া উচিত নয়। আসলে রাতে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবারই খাওয়া ঠিক নয়।

রাতে ভাত খাওয়ার সুবিধা

1) সহজলভ্য শক্তি ও ঘুমঃ ভাত সহজে হজম হয় এবং এতে থাকা কার্বোহাইড্রেট শরীরকে শক্তি জোগায়। পাশাপাশি, ভাতে থাকা পটাসিয়াম শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পরিমিত পরিমাণে ভাত খেলে পেট ভরা থাকে এবং রাতে ভাত খাওয়ার পর অনেকের ঘুমও ভালো হতে পারে।

2) ওজনের হিসাবঃ পুষ্টিবিদদের মতে, শুধু রাতে ভাত খেলেই ওজন বাড়ে, এমনটা নয়। বরং সারাদিনে কতটা ক্যালোরি গ্রহণ করা হচ্ছে এবং শরীর কতটা ক্যালোরি খরচ করছে, তার ওপরই ওজন বাড়া বা কমা অনেকটাই নির্ভর করে।

- Advertisement -

৩) সুষম খাদ্যঃ পরিমিত পরিমাণে ভাত খাওয়ার পাশাপাশি ডাল, শাকসবজি, মাছ, ডিম বা অন্য প্রোটিনজাতীয় খাবার রাখলে খাবারটি আরও সুষম ও পুষ্টিকর হয়ে ওঠে।

সতর্কতা

১) মেটাবলিক গতিঃ রাতে শরীরের বিপাকক্রিয়া কিছুটা বদলে যেতে পারে। তাই অতিরিক্ত ভাত বা বেশি তেল-চর্বিযুক্ত খাবার খেলে অনেকের বদহজম, পেট ফাঁপা কিংবা অস্বস্তি হতে পারে। এ কারণে রাতে পরিমিত পরিমাণে ভাত খাওয়ার পাশাপাশি ডাল, শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খাওয়া ভালো।

২) ডায়াবেটিস বা ওজন কমানোর লক্ষ্যঃ যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা নিজের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী ভাতের পরিমাণ ঠিক করতে পারেন। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সাদা ভাতের বদলে লাল চালের ভাতও বেছে নিতে পারেন।

- Advertisement -
Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News