১৮ মাসের Gemini Pro সাবস্ক্রিপশন ফ্রি! Jio-র এই রিচার্জ প্ল্যানের দাম কত?

-

Sanju Das, কলকাতাঃ যারা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য প্রায় তিন মাসের মেয়াদের রিচার্জ প্ল্যান বেশ সুবিধাজনক। জিও-র ৮৪ দিনের রিচার্জ প্ল্যানগুলিও গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। বিভিন্ন বাজেট ও প্রয়োজনের কথা মাথায় রেখে এই তালিকায় রয়েছে একাধিক প্ল্যান। কোনও প্ল্যানে মিলছে আনলিমিটেড কলিং ও পর্যাপ্ত ডেটা, আবার কিছু প্ল্যানের সঙ্গে থাকছে ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল পরিষেবার সাবস্ক্রিপশন। জিও-র সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যানের দাম শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে। তাহলে দেখে নেওয়া যাক, কোন প্ল্যানে কত টাকা খরচ করে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।/

জিও-র ৭৯৯ টাকার প্ল্যানের সুবিধা

জিও-র ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে মোট ১২৬ জিবি ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। তাই যাঁদের প্রতিদিন খুব বেশি ডেটার প্রয়োজন হয় না, তাঁদের জন্য ৮৪ দিনের এই প্ল্যানটি বেশ সুবিধাজনক হতে পারে। একবার রিচার্জ করলেই প্রায় তিন মাসের জন্য কলিং, SMS ও ডেটার সুবিধা পাওয়া যাবে।

- Advertisement -

তবে ৭৯৯ টাকার এই প্ল্যানের সুবিধা শুধু কলিং ও ডেটাতেই শেষ নয়। এর সঙ্গে ১৮ মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই সাবস্ক্রিপশনের মূল্য প্রায় ৩৫,১০০ টাকা। পাশাপাশি থাকছে ৫,০০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana-এর সাবস্ক্রিপশন। গ্রাহকরা JioTV অ্যাপ ব্যবহারের সুবিধাও পাবেন। অর্থাৎ, একটি রিচার্জের মাধ্যমেই মোবাইল কানেক্টিভিটির পাশাপাশি AI টুল, ক্লাউড স্টোরেজ এবং বিনোদনের মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।

জিও-এর ৮৪ দিনের অন্যান্য রিচার্জ প্ল্যান

৮৫৯ টাকার প্ল্যান

যাঁদের প্রতিদিন তুলনামূলক বেশি ডেটার প্রয়োজন হয়, তাঁদের জন্য জিও-র ৮৫৯ টাকার ৮৪ দিনের প্ল্যানটি রয়েছে। এই রিচার্জে মিলবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২ জিবি ডেটা। ফলে নিয়মিত ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অন্যান্য অনলাইন কাজের জন্য বেশি ডেটা প্রয়োজন হলে এই প্ল্যানটি কাজে আসতে পারে। পুরো ৮৪ দিনের মেয়াদে প্রতিদিনের ডেটা মিলিয়ে মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।

- Advertisement -

৮৮৯ টাকার প্ল্যান

জিও-র ৮৮৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার পাশাপাশি পাওয়া যায় আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও, এই রিচার্জের সঙ্গে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশনও দেওয়া হয়। তাই যাঁরা নিয়মিত গান শুনতে বা মিউজিক স্ট্রিমিং করতে পছন্দ করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশ সুবিধাজনক হতে পারে।

- Advertisement -

৯৪৯ টাকার প্ল্যান

জিও-র ৯৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা। শুধু ডেটা ও কলিং নয়, এই প্ল্যানের সঙ্গে JioHotstar Mobile এবং Canva-এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়। তাই যাঁরা একদিকে নিয়মিত অনলাইন বিনোদন উপভোগ করেন, অন্যদিকে ছবি, পোস্ট বা অন্যান্য ক্রিয়েটিভ কাজের জন্য Canva ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি কাজে লাগতে পারে।

এছাড়াও জিও-র তালিকায় রয়েছে আরও কয়েকটি ৮৪ দিনের রিচার্জ প্ল্যান। ১,০২৮ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটার সঙ্গে JioHotstar, Canva এবং Swiggy One-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। ১,০২৯ টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা এবং JioHotstar ও Prime Lite-এর সুবিধা। অন্যদিকে, ১,০৪৯ টাকার ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটার পাশাপাশি JioHotstar, ZEE5 এবং Sony LIV-এর সাবস্ক্রিপশন মিলছে। ফলে যাঁরা নিয়মিত বিভিন্ন OTT প্ল্যাটফর্মে সিনেমা, সিরিজ বা অন্যান্য কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য এই প্ল্যানগুলিতে কলিং ও ডেটার সঙ্গে একাধিক ডিজিটাল পরিষেবার সুবিধাও থাকছে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন টেক লেখক। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - jknews24bangla@gmail.com
Breaking News