Sanju Das, কলকাতাঃ দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Jio-র পোর্টফোলিওতে বিভিন্ন দামের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলিতে দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি, ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা পাওয়া যায়। আপনি যদি কম খরচে ৮৪ দিনের ভ্যালিডিটিসহ একটি রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে Jio-র এমন একটি প্ল্যান সম্পর্কে জেনে নিতে পারেন। এই প্ল্যানে কত টাকা খরচ করতে হবে এবং ডেটা, কলিং-সহ কী কী সুবিধা পাওয়া যাবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio 84 Days Recharge Plan
রিলায়েন্স জিওর পোর্টফোলিওতে ৮৪ দিনের ভ্যালিডিটিসহ একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি যদি কম খরচে ভয়েস কলিং ও ডেটার সুবিধা পেতে চান, তাহলে ৭৯৯ টাকার এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন। এই প্ল্যানে গ্রাহকেরা ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন। তবে রিচার্জ করার আগে জিওর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে প্ল্যানটির বর্তমান দাম ও সুবিধাগুলি যাচাই করে নেবেন।
এর পাশাপাশি, জিওর এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, ৮৪ দিনের ভ্যালিডিটিতে গ্রাহকেরা মোট ১২৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে ১৮ মাসের Google Gemini Pro প্ল্যান, প্রায় ৫,০০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana-র মতো সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, গ্রাহকেরা JioTV অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন।
জিওর 84 দিনের অন্য়ান্য় রিচার্জ প্ল্যান
মুকেশ আম্বানির সংস্থা জিওর পোর্টফোলিওতে ৮৪ দিনের ভ্যালিডিটিসহ আরও কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে। এর মধ্যে ৮৫৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা পাওয়া যায়, যদিও আনলিমিটেড 5G ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হতে পারে। অন্যদিকে, ৮৮৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার পাশাপাশি JioSaavn Pro সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে।
