পড়ুয়াদের জন্য বড় সুযোগ, এই স্কলারশিপে মিলবে ৪০,০০০ টাকা

তামান্না খান, কলকাতাঃ পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে অনেক পড়ুয়াই নিজেদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যেতে পারে না। এর প্রভাব পড়ে দেশের ভবিষ্যতের উপরও। তাই পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও একাধিক স্কলারশিপ দেওয়া হয়। তবে সরকারি স্কলারশিপের অর্থ অনেক সময় পড়াশোনার পুরো খরচ মেটানোর জন্য যথেষ্ট হয় না। সেই কারণে অনেক পরিবার সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি স্কলারশিপেরও খোঁজ করেন। কিন্তু পর্যাপ্ত প্রচারের অভাবে অনেকেই এই সুযোগগুলির বিষয়ে জানতে পারেন না। এমন পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২৬-২৭ (JK Lakshmi Vidya Scholarship 2026-27)। JK Lakshmi Cement-এর উদ্যোগে এবং বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টালের (Vidyasaarathi Scholarship Portal) সহযোগিতায় চালু এই বেসরকারি বৃত্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষাস্তরের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

- Advertisement -

কত টাকা বৃত্তি মিলবে?

এই স্কলারশিপে পড়ুয়ার শিক্ষার স্তর অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ আলাদা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা ৫,০০০ টাকা, নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা ১০,০০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি কলেজের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ ৩০,০০০ টাকা। এছাড়া ITI পড়ুয়ারা ১০,০০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা ১৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে?

এই বৃত্তির আওতায় রাখতে গেলে কয়েকটি শর্ত পালন করতে হবে। এই স্কলারশিপের জন্য শুধুমাত্র ভারতীয় পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাইন্স, আর্টস্ এবং কমার্স-এর পড়ুয়ারা আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ ও প্রফেশনাল স্নাতক ডিগ্রি কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন, ITI এবং Diploma কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও নির্দ্বিধায় এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয়েই এই বৃত্তির সুবিধা লাভ করতে পারেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন। SC, ST, OBC-A, OBC-B এবং General, সব শ্রেণির পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

- Advertisement -
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • বাসস্থানের প্রমাণপত্র
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • স্কুল বা কলেজে ভর্তির চিঠি অথবা বোনাফাইড সার্টিফিকেট
  • ভর্তির ফি-রসিদ
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক

কীভাবে আবেদন করবেন, কবে শেষ হচ্ছে আবেদন?

শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টালে গিয়ে JK Lakshmi Vidya Scholarship নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট ক্লাস বা কোর্সের জন্য নতুন করে আবেদন করছেন, নাকি পুনরায় আবেদন করছেন, তা বেছে নিতে হবে। নতুন আবেদনকারীদের নাম, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর ই-মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় শিক্ষাগত ও পারিবারিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নথিগুলি আপলোড করে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করার পর Final Submit-এ ক্লিক করতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে ৮ আগস্ট, ২০২৬ থেকে এবং আবেদনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর, ২০২৬।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News