তামান্না খান, কলকাতাঃ রাজ্য ও কেন্দ্রীয় সরকার মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপ চালু করেছে। তবে অনেক ক্ষেত্রেই একজন পড়ুয়া একই সময়ে একটির বেশি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারে না। তাই সরকারি স্কলারশিপের পাশাপাশি অনেকেই বেসরকারি স্কলারশিপের সুযোগ খুঁজে থাকেন। কিন্তু সমস্যা হল, অধিকাংশ পড়ুয়া বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্পর্কে সঠিকভাবে জানেন না।
আজকের এই প্রতিবেদনে একটি নতুন বেসরকারি স্কলারশিপ JK Lakshmi Vidya Scholarship সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই স্কলারশিপে আবেদন করতে পড়ুয়াদের কী কী যোগ্যতা প্রয়োজন, কোন কোন নথিপত্র লাগবে এবং অনলাইনে কীভাবে আবেদন করতে হবে—সবকিছুই ধাপে ধাপে জানানো হবে। তাই স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
JK Lakshmi Vidya Scholarship 2026
JK Lakshmi Vidya Scholarship হল একটি বেসরকারি স্কলারশিপ। JK Lakshmi Cement Company-এর উদ্যোগে এবং Vidyasaarathi পোর্টালের সহযোগিতায় এই স্কলারশিপ চালু করা হয়েছে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করার জন্য এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
এই স্কলারশিপে নির্বাচিত সকল ছাত্রছাত্রীকে তাদের কোর্স অনুযায়ী বৃত্তি দেওয়া হয়।
| কোর্স | টাকার পরিমান |
|---|---|
| পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী | ৫০০০ টাকা |
| নবম ও দশম শ্রেণী | ১০০০০ টাকা |
| একাদশ ও দ্বাদশ শ্রেণী | ১০০০০ টাকা |
| আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী কলেজ স্টুডেন্ট | ৩০০০০ টাকা |
| আই.টি.আই স্টুডেন্ট | ১০০০০ টাকা |
| ডিপ্লোমা কোর্স | ১৫০০০ টাকা |
| স্নাতকোত্তর কোর্স | ৪০০০০ টাকা |
আরও পড়ুন: SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু! এই স্ট্যাটাস থাকলেই টাকা পাবে
প্রয়োজনীয় যোগ্যতা (Required Qualification)
এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি নিম্নে বর্ণিত রয়েছে।
1) এই স্কলারশিপে আবেদন শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা করতে পারবে।
2) এই স্কলারশিপে** পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর** সমস্ত বিভাগের (Science,Arts, Commerce) পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতক ডিগ্রি জেনারেল এবং প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েশন, যে সকল ছাত্র-ছাত্রীরা** ITI এবং Diploma** করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
3) ছাত্র ও ছাত্রী উভয়েই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
4) পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম ৫ লক্ষ টাকার কম হতে হবে।
5) এই স্কলারশিপে সমস্ত কাস্টের (SC,ST,OBC-A,OBC-B & General) পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি (Online Apply)
এই স্কলারশিপে পড়ুয়াদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতিটি ধাপে ধাপে জেনে নিন—
- প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টালে গিয়ে JK Lakshmi Vidya Scholarship নির্বাচন করতে হবে। এরপর কোন ক্লাস বা কোর্সের জন্য আবেদন করছেন এবং আবেদনটি নতুন নাকি রিনিউয়াল, তা বেছে নিতে হবে।
- নতুন আবেদনকারীদের প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে ইমেল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় শিক্ষাগত ও পারিবারিক তথ্য পূরণ করতে হবে এবং চাওয়া সমস্ত নথিপত্র আপলোড করতে হবে।
- সব তথ্য ও নথি আপলোড করার পর আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করে Final Submit অপশনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)
এই স্কলারশিপে আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। আবেদনের জন্য সাধারণত যে নথিগুলি প্রয়োজন সেগুলি হল—
- আবেদনকারীর পরিচয়পত্র (Identity Proof), যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
- আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- বিগত পরীক্ষার মার্কশিট।
- স্কুল বা কলেজে ভর্তির প্রমাণ হিসেবে Admission Letter অথবা Bonafide Certificate।
- স্কুল বা কলেজের ভর্তি ফি-এর রসিদ।
- আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুকের কপি।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
JK Lakshmi Vidya Scholarship এ চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ৮ই আগস্ট, ২০২৬ তারিখ শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ৮ই আগস্ট, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ |
| JK লক্ষী বিদ্যা স্কলারশিপের আবেদন লিংক | Apply Now↗ |
| বিদ্যাসারথী পোর্টালের লিংক | https://www.vidyasaarathi.co.in/ |
