মাধ্যমিক পাশেই আসাম রাইফেলসে চাকরি, ৩৫৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

তামান্না খান, কলকাতাঃ ভারতের অন্যতম প্রাচীন আধা-সামরিক বাহিনী আসাম রাইফেলস চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে বড় সুযোগ। সম্প্রতি Technical and Tradesman Recruitment Rally 2026-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ ‘C’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে মোট ৩৫৪টি শূন্যপদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই দেশের যেকোনও রাজ্যের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত, কীভাবে আবেদন করবেন এবং নিয়োগের ধাপগুলি কী—এই প্রতিবেদনে সবকিছু বিস্তারিত জেনে নিন।

- Advertisement -

মাধ্যমিক পাশেই আসাম রাইফেলসে চাকরি

নিয়োগকারী সংস্থাআসাম রাইফেলস।
পদের ধরনগ্রুপ ‘সি’ (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)।
মোট শূন্যপদ৩৫৪টি।
আবেদন প্রক্রিয়াঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.assamrifles.gov.in

শূন্যপদের বিবরণ

ট্রেডমোট শূন্যপদ
ওয়ারেন্ট অফিসার (সাইফার – Cipher)১২৪টি
রাইফেলম্যান (ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল)৩২টি
রাইফেলম্যান (লাইনম্যান ফিল্ড)২১টি
রাইফেলম্যান (আর্মারার – Armourer)২৯টি
রাইফেলম্যান (ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক)১০টি
রাইফেলম্যান (রিকভারি ভেহিকল মেকানিক)১৩টি
রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান মোটর ভেহিকল)২২টি
হাবিলদার (ইন্সট্রুমেন্ট মেকানিক)০৬টি
রাইফেলম্যান (মেটালস্মিথ)১৯টি
রাইফেলম্যান (আপহোলস্টার)০৩টি
রাইফেলম্যান স্টোর কিপার টেকনিক্যাল (EME)১৬টি
রাইফেলম্যান (ভেহিকল মেকানিক)২৩টি
রাইফেলম্যান (ওয়েল্ডার)০২টি
ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান)০২টি
ওয়ারেন্ট অফিসার (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান)০১টি
ওয়ারেন্ট অফিসার (ফিজিওথেরাপিস্ট)০২টি
রাইফেলম্যান (ম্যাসন বা রাজমিস্ত্রি)২৯টি

ওয়ারেন্ট অফিসার (সাইফার)

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে পদার্থবিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের ITI কোর্স (NSQF Level 4 বা তার বেশি) সম্পন্ন থাকতে হবে। এছাড়াও ইলেকট্রনিক্স বা ICT-তে ব্যাচেলর ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। পাশাপাশি Architectural Assistantship-এ ৩ বছরের ডিপ্লোমা সম্পন্ন করা থাকতে হবে।

- Advertisement -

ওয়ারেন্ট অফিসার (OT টেকনিশিয়ান ও ফিজিওথেরাপিস্ট)

এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ OT Technician বা Physiotherapy-তে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট কোনও স্বীকৃত হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

- Advertisement -

হাবিলদার (ইন্সট্রুমেন্ট মেকানিক)

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের ITI কোর্স অথবা ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।

রাইফেলম্যান টেকনিক্যাল ট্রেডস (ইলেকট্রিক্যাল, ভেহিকল মেকানিক, ওয়েল্ডার, আর্মারার ইত্যাদি)

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি যে নির্দিষ্ট ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডে ITI সার্টিফিকেট অথবা পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে। তবে রিকভারি ভেহিকল মেকানিক পদের ক্ষেত্রে বৈধ Heavy Motor Vehicle (HMV) ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

রাইফেলম্যান (স্টোর কিপার ও ম্যাসন)

এই পদগুলিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে ম্যাসন পদের ক্ষেত্রে প্রার্থীকে ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন স্ব-প্রত্যয়িত নথি বা Self-Certification থাকতে হবে।

শারীরিক মাপকাঠি

আসাম রাইফেলসের এই নিয়োগে প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক মাপকাঠি পূরণ করতে হবে। প্রার্থীর উচ্চতা ও বুকের ছাতির মাপ অনুযায়ী মানদণ্ড আলাদা করা হয়েছে।

  • সাধারণ বা অল ইন্ডিয়া পুরুষ প্রার্থী: ন্যূনতম উচ্চতা ১৭০ সেমি। বুকের ছাতি স্বাভাবিক অবস্থায় ৮০ সেমি এবং ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে।
  • বিশেষ পাহাড়ি অঞ্চল ও নির্দিষ্ট রাজ্যের প্রার্থী: অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরসহ নির্দিষ্ট এলাকার প্রার্থী এবং গোর্খা, ডোগরা ও মারাঠা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬৫ সেমি। বুকের ছাতি স্বাভাবিক অবস্থায় ৭৮ সেমি এবং ফুলিয়ে ৮৩ সেমি হতে হবে।
  • তপশিলি উপজাতি (ST) প্রার্থী: ন্যূনতম উচ্চতা ১৬২.৫ সেমি। বুকের ছাতি স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি এবং ফুলিয়ে ৮১ সেমি হতে হবে।

বয়সসীমা

  • ওয়ারেন্ট অফিসার (সাইফার): ১৮ থেকে ২৫ বছর।
  • ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান): ১৮ থেকে ২৫ বছর।
  • ওয়ারেন্ট অফিসার (ওটি টেকনিশিয়ান ও ফিজিওথেরাপিস্ট): ১৮ থেকে ২৫ বছর।
  • হাবিলদার (ইন্সট্রুমেন্ট মেকানিক): ১৮ থেকে ২৩ বছর।
  • রাইফেলম্যান টেকনিক্যাল ট্রেডস (ইলেকট্রিক্যাল, ভেহিকল মেকানিক, ওয়েল্ডার, আর্মারার ইত্যাদি): ১৮ থেকে ২৩ বছর।
  • রাইফেলম্যান (স্টোর কিপার ও ম্যাসন): ১৮ থেকে ২৩ বছর।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আসাম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in-এ যান।
  • হোমপেজে থাকা “ONLINE APPLICATION” অপশনে ক্লিক করুন।
  • নির্ধারিত ফর্মে নিজের সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত ও যোগাযোগের সঠিক বিবরণ পূরণ করুন।
  • নিজের রাজ্য, ঠিকানা ও ক্যাটাগরি সংক্রান্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট (PRC/Domicile) এবং কাস্ট সার্টিফিকেট সঠিকভাবে আপলোড করুন।
  • আবেদন ফি প্রদান করে চালানের বা রসিদের কপি আপলোড করুন।
  • পুনরায় যাচাই করে ফর্ম ফাইনাল সাবমিট করুন।

আবেদন ফি

আসাম রাইফেলসের এই নিয়োগে আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে SC, ST এবং প্রাক্তন সেনাকর্মী (ESM) প্রার্থীদের আবেদন করার জন্য কোনও ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
  • র‍্যালি শুরুর সম্ভাব্য তারিখ: ২৩ নভেম্বর ২০২৬ থেকে।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News