আজকের আবহাওয়া: একাদশীতে বৃষ্টি হবে? নজরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ

জানারুল খান, কলকাতাঃ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, কিছু এলাকায় মেঘ ঘনীভূত হলে হালকা বৃষ্টি হতে পারে, যদিও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সময় কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Today)।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ একাদশীতে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তবে বিকেলের দিকে কিছু এলাকায় আংশিক মেঘ দেখা যেতে পারে। তাতে আপাতত বৃষ্টির আশঙ্কা কম। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

শুক্রবারও সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর। যদিও ২৭ অক্টোবর থেকে বাংলার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News