মালদায় পুলিশের বড় সাফল্য, ৪ পাইপগান ও ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার

সাদিকুল খান, কলকাতাঃ পৃথক দুটি এলাকায় গোপন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র এবং প্রায় দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

গত সোমবার সন্ধ্যায় মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ও দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেন তদন্তকারীরা।

সোমবার সন্ধ্যায় কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নলদাহাড়ি এলাকায় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপর ওই দুই যুবককে আটক করা হয়।

- Advertisement -

তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে চারটি বেআইনি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তবে এই বিষয়ে তদন্ত এখনও চলছে।

- Advertisement -

অন্য একটি ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আঞ্জু শেখ নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে প্রায় ৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার অনুপম সিং জানান, ধৃত আঞ্জু শেখ নিজের বাড়ির পিছনের জঙ্গলে বেআইনিভাবে ব্রাউন সুগার তৈরির কারবার চালাতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেফতার করে। তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল পরিমাণ মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে।

পৃথক এই দুই ঘটনায় কোনও আন্তর্জাতিক চক্র বা বড় ধরনের পাচারকারী দলের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ ও গোলাপগঞ্জ ফাঁড়ি। পুরো বিষয়টি জানতে তদন্ত শুরু হয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News