জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র CJP! বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সাদিকুল খান, কলকাতাঃ কলকাতা থেকে দিল্লি, বিহার থেকে পাঞ্জাব—দেশের বিভিন্ন প্রান্তে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। দিন যত গড়াচ্ছে, ততই জোরালো হচ্ছে বিক্ষোভ ও প্রতিবাদ। এই পরিস্থিতিতে চাপের মুখে জ্ঞানেশ কুমার নিজে থেকেই পদ ছাড়বেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তৃণমূল বা কংগ্রেসের হাতে জ্ঞানেশ কুমারকে সরানোর ক্ষমতা নেই, তাঁকে সরাতে হলে কেন্দ্রের শাসকদলেরই সিদ্ধান্ত নিতে হবে।

- Advertisement -

জ্ঞানেশ কুমারকে সরাবে CJP?

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনকে ঘিরে দেশজুড়ে শুরু হয় জোর আলোচনা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, SIR-সহ নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাকি দুই নির্বাচন কমিশনার বিবেক যোশী ও সুখবীর সিং সান্ধুকে না জানিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনারের একাধিক পদক্ষেপ নিয়ে অন্তত ১৪ বার লিখিতভাবে আপত্তি জানানো হয়েছিল। তবে অভিযোগ উঠলেও সেগুলিতে জ্ঞানেশ কুমার গুরুত্ব দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই বিরোধী শিবিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফের আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেয় ককরোচ জনতা পার্টি। সাংবাদিক বৈঠক করে দলের তরফে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার নিজে থেকে পদত্যাগ না করলে দেশজুড়ে ফের আন্দোলন শুরু করা হবে। অন্যদিকে, কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের তরফেও কলকাতা, দিল্লি, পাটনা, পাঞ্জাব ও অসম-সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জ্ঞানেশ কুমারকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -

তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, শুধু তৃণমূল বা কংগ্রেসের আন্দোলনে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ নিশ্চিত করা সম্ভব নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, CJP পথে নামলেই দ্রুত ফল মিলতে পারে। কল্যাণের কথায়, তাঁদের দলের অনেকেই নাকি স্বার্থের কাছে আপস করে ফেলেছেন, তাই আন্দোলনকে সেই মাত্রায় নিয়ে যাওয়া কঠিন। অন্যদিকে CJP-র আন্দোলনকে তিনি যুবসমাজের আন্দোলন হিসেবে উল্লেখ করে দাবি করেন, তাঁরা নিজেদের দাবি আদায়ের জন্য জোরালোভাবে লড়াই করেন। কল্যাণ আরও বলেন, রাজনৈতিক দলগুলির নানা দাবি বা স্বার্থ থাকতে পারে, কিন্তু যুবসমাজের আন্দোলনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের বিষয়টি তুলনামূলকভাবে কম। তাঁর মতে, সেই কারণেই CJP-র আন্দোলন সফলতার দিকে এগিয়ে যেতে পারে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News