কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

-

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (University of Kalyani) গবেষণার সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের জন্য দারুণ সুযোগ এসেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা (Zoology) বিভাগে একটি গবেষণাধর্মী প্রকল্পে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।

এই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা (Zoology), বায়োকেমিস্ট্রি (Biochemistry), মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি (Molecular Biology and Biotechnology), লাইফ সায়েন্সেস (Life Sciences) অথবা অ্যানিম্যাল সায়েন্সেস (Animal Sciences)-এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া NET (National Eligibility Test) বা GATE (Graduate Aptitude Test in Engineering)-এ উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে।

- Advertisement -

আবেদন করবেন কী ভাবে?

আবেদন করতে হলে প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ২৭ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ দিন। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News