২৯ বছরেই দ্বিতীয়বার মা শ্রীময়ী, পুত্রসন্তান পেয়ে আনন্দে কাঞ্চন

-

আগেই জানা গিয়েছিল, দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। সেই খবর সামনে আসার পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন নতুন সদস্যের আগমনের। অবশেষে শনিবার সেই সুখবর এল। স্ত্রী শ্রীময়ী চট্টরাজের কোল আলো করে জন্ম নিল তাঁদের পুত্রসন্তান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন শ্রীময়ী। ছেলে জন্মানোর খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন কাঞ্চন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি খুব খুব খুশি!” এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁদের পরিবার ও অনুরাগীদের সোশ্যাল মিডিয়া।

দ্বিতীয়বার বাবা হওয়ার অনুভূতি কেমন কাঞ্চনের?

শনিবার সুখবর পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। পরিবারে নতুন সদস্য আসায় তাঁর আনন্দ যেন বাঁধ মানছিল না। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আগেই মেয়ে হয়েছিল, তখনও খুব খুশি হয়েছিলাম। এবার ছেলে হয়েছে। এবারেও আমি খুব খুশি।” তাঁর কথায়, সন্তান ছেলে না মেয়ে—তার চেয়ে বড় কথা সুস্থভাবে পৃথিবীতে এসেছে নতুন প্রাণ, আর সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ।

- Advertisement -

কাঞ্চন আরও জানান, চিকিৎসকদের হিসেবে শ্রীময়ীর আগামী আগস্ট মাসে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। তিনি বলেন, “আগস্ট মাসেই শ্রীময়ীর মা হওয়ার কথা ছিল। তার একটু আগেই পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি প্রচণ্ড খুশি।” অন্যদিকে, ২৯ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়ে উচ্ছ্বসিত শ্রীময়ীও জানান, “এই বয়সে পরপর দু’বার মা হব ভাবতে পারিনি। ছেলের মুখ দেখে খুব খুশি হয়েছি। আমি এবং আমার ছেলে দুজনেই ভালো আছি।” নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দের আবহ কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে।

উল্লেখ্য, 2024 সালের 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন রেজিস্ট্রি করে বিয়ে করেন কাঞ্চন এবং শ্রীময়ী। এরপর মার্চে গিয়ে একেবারে ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন তাঁরা। আর তার পরপরই নভেম্বরে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনরা। নাম রাখেন কৃষভি। এবার পরিবার আরও বড় হল।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News