বিজয়া দশমীতে ইলিশের নতুন পদ, বাড়িতেই বানান কাশ্মীরি ইলিশ

কুসুম দাস, কলকাতাঃ পুজো এলেই বাঙালির পাতে ইলিশের খোঁজ পড়ে। কিন্তু এবার পদ্মার ইলিশ না আসায় গুজরাট ও দিঘার ইলিশ দিয়েই কাজ চালাতে হচ্ছে অনেককে। বিজয়া দশমীতে মিষ্টিমুখের পাশাপাশি বাড়িতে চলে জমিয়ে খাওয়াদাওয়া ও অতিথি আপ্যায়ন। আর সেই মেনুতে ইলিশের কোনও সুস্বাদু পদ থাকলে তো কথাই নেই! আজ দশমীতে ভাপা বা পাতুরির বদলে একটু অন্য স্বাদ পেতে বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি ইলিশ। সহজ এই রেসিপিতে ইলিশের স্বাদে আসবে নতুনত্ব, যা উৎসবের ভোজকে করে তুলবে আরও জমজমাট। রইল কাশ্মীরি ইলিশ তৈরির রেসিপি।

- Advertisement -

কাশ্মীরি ইলিশের উপকরণ:

  1. ইলিশ মাছের টুকরো – ৪টি
  2. পোস্ত বাটা – ১ চামচ
  3. কাশ্মীরি লঙ্কা বাটা – ১ বড় চামচ
  4. জিরে গুঁড়ো – পরিমাণমতো
  5. হলুদ গুঁড়ো – পরিমাণমতো

কাশ্মীরি ইলিশের প্রণালী

আরও পরুনঃ টবে পেয়ারা গাছ লাগিয়েছেন? পেয়ারা গাছে প্রচুর ফল পেতে মেনে চলুন এই ৫টি সহজ কৌশল

প্রথমে ইলিশ মাছের টুকরোগুলিতে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে গরম তেলে ভালো করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল, নুন ও চিনি দিয়ে দিন। এবার ভাজা ইলিশের টুকরোগুলি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, যাতে মশলার স্বাদ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ঝাল বাড়াতে চাইলে কাশ্মীরি লঙ্কার পাশাপাশি কাঁচালঙ্কাও দিতে পারেন। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাশ্মীরি ইলিশ।

Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News