বাঙালির হারিয়ে যাওয়া স্বাদ! পুঁইশাক দিয়ে মাছের কাঁটা চচ্চড়ির সহজ রেসিপি

-

বাঙালি রান্নার ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো খাবারের কোনও অংশই সহজে নষ্ট না করা। মাছের মাথা, কাঁটা কিংবা লেজ— সবকিছু দিয়েই তৈরি হয় একেকটি অসাধারণ পদ। একসময় বিয়েবাড়ি বা বিশেষ অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে নানা ধরনের সবজির রান্না যেমন জনপ্রিয় ছিল, তেমনই মাছের কাঁটা চচ্চড়ি ছিল বহু বাঙালি বাড়ির পরিচিত একটি পদ। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী রেসিপি অনেকটাই হারিয়ে গেলেও এর স্বাদ আজও ভোলেননি রসনাপ্রেমীরা। অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই মুখরোচক কাঁটা চচ্চড়ি, যা গরম ভাতের সঙ্গে খেতে এক কথায় অনবদ্য। আজকের প্রতিবেদনে জেনে নিন মাছের কাঁটা চচ্চড়ি বানানোর সহজ ও ঘরোয়া রেসিপি।

মাছের কাঁটা চচ্চড়ি বানাতে কী কী উপকরণ লাগবে?

সুস্বাদু মাছের কাঁটা চচ্চড়ি তৈরি করতে লাগবে একটি কাতলা মাছের মাথা, আলু, কাঁঠাল বিচি, কুমড়ো, বেগুন এবং পুঁই শাক। স্বাদ বাড়াতে রাখতে হবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ ও টমেটো। মশলার জন্য লাগবে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি এবং গরম মশলা গুঁড়ো। এছাড়া রান্নায় বাড়তি স্বাদ ও মচমচে ভাব আনতে কিছু বড়ি এবং রান্নার জন্য পরিমাণমতো সর্ষের তেল লাগবে। এই সব উপকরণ একসঙ্গে ব্যবহার করলেই তৈরি হবে ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী ও মুখরোচক মাছের কাঁটা চচ্চড়ি।

- Advertisement -
আরও পড়ুন: দুধ ছাড়াই ঘন পায়েস! মিল্ক পাউডার দিয়েই বানান পায়েস, কায়দাটা কিন্তু একটু আলাদা

মাছের কাঁটা চচ্চড়ি রান্নার পদ্ধতি

প্রথমে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তাতে স্বাদমতো নুন ও হলুদ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এদিকে আলু, কুমড়ো ও বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রাখুন এবং কাঁঠাল বিচিও পরিষ্কার করে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাখিয়ে রাখা মাছের মাথা ভালোভাবে ভেজে তুলে রাখুন। একই তেলে একে একে আলু, কুমড়ো, বেগুন এবং কাঁঠাল বিচি হালকা ভেজে আলাদা করে তুলে নিন। এরপর কড়াইয়ে প্রয়োজনে আরও সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ও পাঁচফোড়নের ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বড়িগুলো হালকা সোনালি করে ভেজে নিন।

আরও পড়ুন: একঘেয়ে চিংড়ির পদ নয়, এবার বাড়িতেই বানান মজাদার চিংড়ির বালাচং

একে একে রসুন কুচি এবং কাঁচা পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। ঝাল অনুযায়ী এই সময় কাঁচা লঙ্কা চিরে ভেজে নেওয়া যেতে পারে। এবার একটি বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য গরম জল নিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ভেজে নেওয়া পেঁয়াজগুলোর মধ্যেই সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে তার মধ্যে সামান্য নুন মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মসলাটা যখন ধীরে ধীরে কোষে আসবে তখন ভেজে রাখার সবজি গুলোকে দিয়ে দিতে হবে। তার সঙ্গে সামান্য টমেটো কুচি এবং পুঁইশাক ভালো করে কুচিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে। ৯-১০ মিনিট পর সবজি মাখো মাখো হয়ে এলে শেষের দিকে সামান্য চিনি এবং গরম মসলাগুলো ছড়িয়ে দিলেই তৈরি মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News