কেরলে পাইথন ধরে মাংস খাওয়ার অভিযোগ, গ্রেফতার ৩

সাদিকুল খান, কলকাতাঃ কেরলের মান্নামঙ্গলমে পাইথন ধরে তার মাংস রান্না করে খাওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করলেন বন দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, বাড়ির কাছে একটি পাইথন দেখতে পাওয়ার পর অভিযুক্তরা সেটিকে ধরে ফেলেন। এরপর সাপটিকে টুকরো করে কেটে রান্না করা হয় এবং তার মাংস খাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে বন দফতর। পরে তাঁদের আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

- Advertisement -

কেরলের ত্রিশূর জেলায় অজগর ধরে তার মাংস রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকেই গ্রেফতার করেছে বন দফতর। ঘটনাটি ঘটেছে মন্নামঙ্গলমের কাছে চেরুকুন্নু এলাকায়। গ্রেফতার হওয়া তিনজন হলেন জিনসন জোস (৩৬), জিষ্ণু (৩০) এবং বিবেক (৩০)।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিযুক্তদের বাড়ির কাছেই একটি অজগর দেখতে পাওয়া যায়। অভিযোগ, এরপর তিন বন্ধু আরও কয়েকজনের সঙ্গে মিলে অজগরটিকে ধরে ফেলেন। পরে সেটিকে টুকরো করে কেটে মাংস রান্না করা হয় এবং খাওয়াও হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর বন দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন এবং ওই তিনজনকে গ্রেফতার করেন।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News