পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত প্রতিষ্ঠানের Allied Health Science and Technology এবং Mining Engineering বিভাগের জন্য এই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, কিছু পদে চুক্তিভিত্তিক এবং কিছু পদে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, Kazi Nazrul University-এর Allied Health Science and Technology বিভাগে ফিজিওথেরাপি এবং Medical Radiology and Imaging Technology বিষয়ের জন্য এক জন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি বিভাগটির ল্যাবরেটরির কাজের জন্য দু’জন ল্যাব অ্যাসিস্ট্যান্টও নেওয়া হবে। একটি পদের জন্য Medical Laboratory Technology-তে B.Sc (MLT) ডিগ্রি এবং অন্য পদের জন্য Optometry-তে স্নাতক হওয়া প্রয়োজন। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।
কিভাবে আবেদন করবেন
ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৩ মে-র মধ্যে ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। আবেদন পাঠানোর জন্য নির্দিষ্ট ইমেল আইডি হলো —hr@knu.ac.in। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে আবেদন করুন।
অন্যদিকে, Kazi Nazrul University-এর Mining Engineering বিভাগে ইংরেজি বিষয়ের অতিথি শিক্ষক নিয়োগের জন্য আগামী ১১ মে ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’-এর আয়োজন করা হয়েছে। এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি NET, SET অথবা PhD ডিগ্রি থাকতে হবে। যোগ্য প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সঙ্গে একটি আপডেটেড CV, সমস্ত শিক্ষাগত যোগ্যতার আসল সার্টিফিকেট ও মার্কশিট, সেগুলির এক সেট জেরক্স কপি এবং একটি বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের স্থান হলো Department of Mining Engineering, Kazi Nazrul University।
- Kazi Nazrul University Recruitment Notification 2026: Download 1
- Kazi Nazrul University Recruitment Notification 2026: Download 2
